১৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চাঁদা চেয়ে হুমকি: গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে মোবাইল ফোনে চাঁদা দাবী ও ভয়ভীতি প্রদানের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত মো: শহিদুল ইসলাম ওরফে টুটুল (৪৩) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এ.বি.এম শরীফ উদ্দিনের কাছে গত ১৬ ও ১৭ ডিসেম্বর একাধিকবার একটি মোবাইল নম্বর থেকে ফোন করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। কল দাতা নিজেকে একটি রাজনৈতিক সংগঠনের সক্রিয় কর্মী বলে পরিচয় দেয় এবং চাঁদার টাকা না দিলে তার বাড়ি ও গাড়ি পুড়িয়ে দেওয়ারও হুমকি দেয়। এ বিষয়ে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা থানায় একটি অভিযোগ করেন।

আরও পড়ুনঃ   চাঞ্চল্যকর হত্যা মামলার আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট এ বিষয়ে তদন্ত শুরু করে। তারা ঘটনার সত্যতা পেয়ে আসামিকে শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু করে। পবরর্তীতে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকষ দল আজ ১৯ ডিসেম্বর সকাল সোয়া ৭ টায় যৌথ অভিযান পরিচালনা করে আসামি শহিদুল ইসলামকে নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম রাজ্জাকের মোড় থেকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ   স্বাস্থ্যমন্ত্রীর পরিচয়ে ফেসবুকে হারবাল পণ্যের রমরমা বাণিজ্য

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেঙ্গালুরু নাকি গুজরাট: শেষ হাসি হাসবে কে?

হিজাব পরায় তোপের মুখে বলিউড অভিনেত্রী

ভিক্ষা করছেন অভিনেত্রী মিতালি!

কর্মকর্তা-কর্মচারীদের হাত-পা বেঁধে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি

ভ্রাম্যমাণ অভিযান, আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

৩ মাসের জন্য বন্ধ সুন্দরবনের দুয়ার

ফ্রান্সে উদ্দাম চ্যাম্পিয়ন্স লিগ উদযাপনের পর ৪ শতাধিক গ্রেপ্তার

ঈদের ছুটি শেষে অফিস খুলছে কাল

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন সমাজকল্যাণ মন্ত্রী

তানোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

১০

রাজশাহী কলেজ অ্যালামনাস ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

১৩

সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণ নির্মূল করা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১০

১৫

দেশজুড়ে আরও বাড়বে গরম, ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

১৬

আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি : ট্রাম্প

১৭

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

১৮

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

১৯

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

২০

Design & Developed by: BD IT HOST