৩১ মে ২০২৬
অনলাইন সংস্করণ

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন সমাজকল্যাণ মন্ত্রী

রোববার(৩১মে) বেলিরোডে মন্ত্রীর বাসভবনে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও আপ্যায়ন অনুষ্ঠানে অংশ নেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।- পিআইডি

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো: জাহিদ হোসেন আজ রোববার (৩১ মে) ঢাকায় বেইলি রোডস্থ তাঁর সরকারি বাসভবনে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন। অনুষ্ঠানে মিরপুর শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা), আজিমপুর ছোটমণি নিবাস এবং শিশু বিকাশ কেন্দ্রের শিশুরা অংশগ্রহণ করে। এসময় মন্ত্রী শিশুদের সাথে কিছুটা সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

মন্ত্রী শিশুদের সাথে কুশল বিনিময় করেন, তাদের ঈদের অভিজ্ঞতার কথা শোনেন এবং ব্যক্তিগতভাবে সকল শিশুদের নিজ হাতে আপ্যায়ন করান। পাশাপাশি শিশুদের জন্য মৌসুমী ফলসহ বিশেষ খাবারের আয়োজন করেন ।

আরও পড়ুনঃ   চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ

অনুষ্ঠানে উপস্থিত শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, এমন একটি দিন তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। অনেক শিশু মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং তাঁর আন্তরিক স্নেহ-আপ্যায়নে আনন্দ প্রকাশ করে। এসময় মন্ত্রী বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ। বিশেষ করে যারা সুবিধাবঞ্চিত, তাদের মুখে হাসি ফোটানোই আমাদের নৈতিক দায়িত্ব। শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের সুখ-স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ   আমরা আসছি মেহমান হয়ে, ঘরের মালিক নির্বাচিত সরকার: ধর্ম উপদেষ্টা

অনুষ্ঠানে মন্ত্রীর সহধর্মিণী ডাঃ শরীফা করিম স্বর্ণা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এনডিসি, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট শিশু পরিবার ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ যান, ঝরছে প্রাণ

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১০

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১২

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

১৩

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১৪

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১৫

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৬

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৭

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৮

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৯

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST