৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আমরা আসছি মেহমান হয়ে, ঘরের মালিক নির্বাচিত সরকার: ধর্ম উপদেষ্টা

অনলাইন ডেস্ক : ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আমরা তো আসছি মেহমান হয়ে। এই ঘরে যারা থাকবেন, ঘরের সেই মালিকরা হলেন নির্বাচিত সরকার। আমরা একটা নির্বাচিত সরকারের জন্য গ্রাউন্ড তৈরি করছি। যারা আসবেন তাদের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করবো, বাকি সময়টুকু আমাদের। দেশে এতো বিশাল জঞ্জাল-এতো অনিয়ম, এই অল্প সময়ের মধ্যে তা দূর করা না গেলেও আমরা কাজ শুরু করেছি।’

শনিবার (৯ নভেম্বর) দুপুরে খুলনায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সামাজিক সমস্যা নিরসনে ওলামা-মাশায়েখদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। মাঝেমধ্যে কিছু দুর্বৃত্ত কিছু কায়েমী স্বার্থবাদী লোক এই সম্প্রীতি নষ্ট করার জন্য দুঃসাহসিক প্রয়াস চালায়। এই সম্প্রীতি যারা বিনষ্ট করতে চায় তাদের প্রতিহত করার জন্য আমরা অত্যন্ত সজাগ আছি। কোনো দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়। জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে যদি হানাহানি থাকে তাহলে জাতীয় অগ্রগতি জাতীয় উন্নয়ন ব্যাহত হতে বাধ্য। রাজনৈতিক স্থিতিশীলতা না হলে সামনে কদম বাড়াতে পারবেন না।’

আরও পড়ুনঃ   পবিত্র ঈদুল আজহা কাল

ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, ‘দেশে তিন থেকে সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে। আমরা চিন্তাভাবনা করছি ইমাম এবং খতিবদের জন্য একটা বেতন স্কেল ঘোষণা করবো। জেলা প্রশাসকদের মাধ্যমে মসজিদ কমিটিকে অনুরোধ করে ওই স্কেল অনুযায়ী বেতন ভাতা দেওয়ার ব্যবস্থা করার চিন্তাভাবনা করছি। সব মসজিদ কমিটি না পারলেও অধিকাংশ মসজিদ পারবে।’

আরও পড়ুনঃ   রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশনে অতীতে যারা ছিলেন তারা নিয়ম-কানুন আইনের কোনো তোয়াক্কা করেননি। আজেবাজে বই ছেপে গুদাম ভর্তি করেছেন, এগুলো রাখারও জায়গা নেই। সমস্যা হলো আগে যারা ছিলেন তারা অনিয়ম করে গেছেন, এটার বোঝা আমাদের ওপরে এসে পড়ছে। আগের মহাপরিচালক ক্ষমতার অপব্যবহার করে ৩০০ জনকে নিয়োগ দিয়েছেন, কোনো পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়নি, তাদের কারও ইন্টারভিউ হয়নি। আমরা ইসলামিক ফাউন্ডেশনে আবার প্রাণ ফিরিয়ে আনতে চাই। আমরা ৮০ কোটি টাকা দিয়ে বাইতুল মোকাররমকে দৃষ্টিনন্দন মসজিদে পরিণত করবো।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১০

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১১

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৩

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৪

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৬

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৭

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৮

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

২০

Design & Developed by: BD IT HOST