৩১ মে ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী কলেজ অ্যালামনাস ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এমপি,

স্টাফ রিপোর্টার : বর্ণাঢ্য আয়োজনে “রাজশাহী কলেজ অ্যালামনাস ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এমপি, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোঃ এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে রাজশাহী কলেজের ৩শ ৪২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। যারা মেডিকেল, বিশ্ববিদ্যালয়, রুয়েট, কুয়েট, চুয়েট, বুয়েট ও মেরিন একাডেমি, বিএমএ লং কোর্সে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী।

অনুষ্ঠানে শুরুতে অতিথিবৃন্দকে উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে বিএনসিসির একটি চৌকস দল অতিথিবৃন্দকে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে শিক্ষাথীদের সম্মাননা ক্রেস্ট তুলেদেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে রাজশাহী কলেজ বিজ্ঞান ক্লাবের আয়োজনে ‘কোয়াক’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

আরও পড়ুনঃ   হাত মেলানোর দুদিন পর পাকিস্তানকে ‘খারাপ প্রতিবেশী’ বলে হুমকি জয়শঙ্করের

রাজশাহী কলেজ এবং রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী।

গত বক্তব্য রাখেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী। শিক্ষাথীদের অনুভূতি ব্যক্ত করতে বক্তব্য রাখেন ঢাকা মেডিকেলে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী ফাতেমা সিদ্দিকা, বুয়েটের হাসিনুল ইসলাম সৃজন, তাসনিয়া তিথি, দিনাজপুর মেডিকেলের রাব্বি।

সম্মানিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী সাইদুর রহমান কোয়েল এবং সাধারণ সম্পাদক ডা. তাহমিনা শামীম তাসু।

আরও পড়ুনঃ   থ্যালাসেমিয়া নিয়ন্ত্রনে জনসচেতনতা জরুরী- সমাজকল্যান প্রতিমন্ত্রী

অনুষ্ঠানে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। এ সময় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং রাজশাহী কলেজের শিক্ষা, ঐতিহ্য ও গৌরবময় অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বক্তারা বলেন, রাজশাহী কলেজ দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা বিস্তার ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে এবং কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠান শেষে রাজশাহী কলেজ চত্বরে বৃক্ষের চারা রোপন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় সঙ্গে ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোঃ এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে বিভিন্ন কলেজের, রাজশাহী কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST