৩১ মে ২০২৬
অনলাইন সংস্করণ

ভিক্ষা করছেন অভিনেত্রী মিতালি!

অনলাইন ডেস্ক : লাইমলাইটের ঝলমলে আলো কার জীবনে কখন যে কী অন্ধকার বয়ে আনে, তা আগে থেকে বলা মুশকিল। যার রূপ আর অভিনয়ে একসময় বুঁদ ছিল সিনেমা ইন্ডাস্ট্রি, সময়ের নিষ্ঠুর পরিহাসে তার কপালেই জুটল ফুটপাতের ধুলোবালি। এমন এক চরম পরিণতির মুখোমুখি দাঁড়িয়ে ভোজপুরি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ মিতালি শর্মা।

ক্যারিয়ারের শুরুতে যাকে মনে করা হতো ইন্ডাস্ট্রির অন্যতম সম্ভাবনাময় এক তারকা, আজ তার এই করুণ দশা কেউ স্বপ্নেও কল্পনা করেনি। মডেল হিসেবে শোবিজ দুনিয়ায় পা রেখেছিলেন দিল্লির মেয়ে মিতালি শর্মা। অভিনেত্রী হওয়ার অদম্য স্বপ্ন বুকে নিয়ে এসেছিলেন মায়ানগরী মুম্বাইয়ে। শুরুর দিকে ভাগ্য সহায়ও হয়েছিল তার।

প্রথম দিকের বেশ কয়েকটি সিনেমা তাকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। চলচ্চিত্র নির্মাতাদের কাছেও রাতারাতি প্রিয় মুখ হয়ে ওঠেন তিনি। কিন্তু গ্ল্যামার ওয়ার্ল্ডের সেই সুদিন বেশিদিন স্থায়ী হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে মিতালির হাতের কাজ কমতে শুরু করে। তীব্র প্রতিযোগিতার মুম্বাই ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটাই তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

আরও পড়ুনঃ   ৫০ বছরের রেকর্ড ভেঙে বিয়ন্সের ইতিহাস!

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, রূপালী পর্দার মোহ মিতালিকে শুধু ক্যারিয়ারেই পিছিয়ে দেয়নি, বিচ্ছিন্ন করে দিয়েছিল নিজের পরিবার থেকেও। পরিবার থেকে দূরে সরে গিয়ে একসময় তিনি সম্পূর্ণ একা হয়ে পড়েন। একই সঙ্গে ভর করে তীব্র আর্থিক অনটন।

নিয়মিত আয় না থাকায় একপর্যায়ে সিনেমা ও ইন্ডাস্ট্রির অন্যান্য কাজ থেকেও ক্রমাগত বাদ পড়তে থাকেন মিতালি। ক্যারিয়ারের এই বিপর্যয় আর একাকীত্ব তাকে ঠেলে দেয় গভীর মানসিক অবসাদের দিকে।

সম্প্রতি মুম্বাইয়ের লোখান্ডওয়ালা এলাকার রাস্তায় এই অভিনেত্রীকে অত্যন্ত শোচনীয় ও যন্ত্রণাময় অবস্থায় ঘুরে বেড়াতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, জীবন ধারণের জন্য একসময়ের এই রুপালী পর্দার নায়িকাকে রাস্তায় ভিক্ষা করতেও দেখা গেছে। মিতালির এমন রূপ দেখে স্তব্ধ হয়ে গেছেন চলচ্চিত্র অঙ্গনের মানুষ ও তার ভক্তরা।

আরও পড়ুনঃ   ফের মা হচ্ছেন সোনম কাপুর

অবশেষে মুম্বাই পুলিশ রাস্তায় এভাবে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে মিতালিকে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ সূত্রের খবর, থানায় নিয়ে যাওয়ার পর ক্ষুধার্ত মিতালি প্রথমে কর্মকর্তাদের কাছে খাবার চান। তার এই বিপর্যস্ত মানসিক ও শারীরিক অবস্থা দেখে কালক্ষেপণ না করে পুলিশ তাকে একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। বর্তমানে সেখানেই চলছে একসময়ের এই সম্ভাবনাময় অভিনেত্রীর চিকিৎসা। গ্ল্যামার দুনিয়ার পর্দার পেছনের অন্ধকার যে কতটা নির্মম হতে পারে, মিতালির জীবন যেন তারই এক জলজ্যান্ত উদাহরণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST