১৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সৌম্যর আঙুলে ৫ সেলাই, তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে

অনলাইন ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্লিপে ক্যাচ নিতে গিয়ে আঙুলে গুরুতর চোট পেয়েছিলেন সৌম্য সরকার। ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছিলেন। আঙুলে লেগেছে পাঁচ সেলাই। সিরিজ জয়ের দিনে সৌম্যর ইনজুরি নিয়ে আশঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই ব্যাটার।

ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের সপ্তম ওভারের ঘটনা। তানজিম হাসান সাকিবের বলে স্লিপে ক্যাচ উঠেছিল। সেখানে ফিল্ডিং করছিলেন সৌম্য সরকার। তবে দ্রুত গতিতে আসা সেই বল হাতে জমাতে পারেননি। উল্টো আঙুলে গুরুতর চোট পান।

আরও পড়ুনঃ   সোমবার থেকে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন গণমাধ্যমকর্মীরা: তথ্য উপদেষ্টা

যন্ত্রণায় মাঠেই কাতরাতে দেখা যায় তাকে। পরে জাকের আলি অনিক এবং মেহেদী হাসান মিরাজের সাহায্যে মাঠ ছাড়েন। এরপর অ্যাম্বুলেন্সে যোগে স্টেডিয়াম ছাড়েন টাইগার এই ব্যাটার।

আঙুলের চোটে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন সৌম্য। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম জানান, সৌম্যর আঙুল কেটে যাওয়ায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া এক্স-রে করে দেখা গেছে, আঘাত পাওয়া জায়গায় হাড় স্থানচ্যুত হয়েছে।

আঙুলের চোটে শেষ টি-টোয়েন্টিতো বটেই, আসন্ন বিপিএলেরও প্রথম ভাগের বেশ কিছু ম্যাচ মিস করতে যাচ্ছেন টাইগার এই ব্যাটার। বিপিএল শুরু আগামী ৩০ ডিসেম্বর।

আরও পড়ুনঃ   দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে ছিলেন সৌম্য। চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে করেছিলেন ৩২ বলে ৪৩ রান। আজ দ্বিতীয় ম্যাচে অবশ্য রান পানিনি। রান আউট হওয়ার আগে করেছেন ১৮ বলে ১১ রান। এর আগে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে করেছিলেন ৭৩।

সৌম্যকে নিয়ে বড় দুঃসংবাদ পাওয়ার দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ১২৯ রান করে স্বাগতিক দলকে ১০২ রানে আটকে ২৭ রানের জয় পেয়েছে সফরকারী বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রফেতার

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

১০

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১২

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

১৩

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১৪

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১৫

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৬

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৭

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST