১৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রামেবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। আজ সোমবার ১৬ ডিসেম্বর, দিবসটি উপলক্ষ্যে রামেবির অস্থায়ী কার্যালয়ে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক। এরপর সকাল ৯টায় বিজয়ের তাৎপর্য ও মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, রামেবির পিও কাম কম্পিউটার অপারেটর আব্দুস সোবহান।

আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক সকলকে মহান বিজয় দিবসের শুভে”ছা জানান এবং মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদ বীর মুক্তিযোদ্ধাসহ সকল মুক্তিযোদ্ধা, জাতীয় নেতা, সম্ভ্রমহারা মা-বোন, মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থক, যুদ্ধাহত ও শহিদ পরিবারের সদস্যদের গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করেন। তিনি এবছর জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যাঁরা শহিদ হয়েছেন তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, “৫৩ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসম্বর, ত্রিশ লাখ শহীদের সর্বো”চ আত্মত্যাগ এবং দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম লাভ করে। কিš‘ আমরা স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে পারিনি। তাই এবছর জুলাই-আগস্টে আবারও ছাত্র-জনতাকে গণঅভ্যুত্থান করতে হয়েছে। স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে হলে আমাদের কে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানকারী ছাত্র-জনতার চেতনা ও আকাঙ্খাকে বুকে ধারণ করতে হবে এবং সেই লক্ষ্যে সকলকে এক হয়ে কাজ করতে হবে।” সভায় পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডা. মো. শাহ্ আলম, পরিচালক (অর্থ ও হিসাব) মুহাম্মদ ইব্রাহীম কবীর, সহকার রেজিস্ট্রার (অ.দা.) মো. রাসেদুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কবীর আহম্মেদ প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুনঃ   আজীবনের জন্য আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ

সভা সঞ্চালনা করেন, পিএস টু ভিসি (অ.দা.) মো. নাজমুল হোসাইন। এসময় সেকশন অফিসার মো. জামালউদ্দীন, শারমিন আক্তার, মো. শাহারিয়ার ইসলাম ও মো. শাকিল আহমেদসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১০

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১১

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

১২

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

১৩

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

১৪

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

১৫

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১৬

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST