১৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দ্বিতীয়বার মা হলেন কোয়েল মল্লিক

অনলাইন ডেস্ক : দ্বিতীয়বারের মতো সন্তানের মা হলেন ওপার বাংলার অভিনেত্রী কোয়েল মল্লিক। শনিবার সকালে সামাজিক মাধ্যমে সুখবরটি ভাগ করে নেন নায়িকা ও তার প্রযোজক স্বামী নিসপাল সিং রানে। এখন স্বাভাবিকভাবেই খুশির জোয়ার বইছে দুই পরিবারেই।

এর আগে দুর্গাপূজার সময় অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন কোয়েল মল্লিক। তখন থেকে মল্লিক-রানে পরিবারের মধ্যে শুরু হতে থাকে অধীর অপেক্ষা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল, ঘর আলো করে কোয়েলের কোলে এলো এক ফুটফুটে কন্যা সন্তান। কোয়েল ও সদ্যোজাত দুজনেই সুস্থ আছেন।

আরও পড়ুনঃ   বাধার মুখে রেস্টুরেন্ট উদ্বোধন করতে পারলেন না অপু বিশ্বাস

তবে ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই খুব একটা কথা বলেন না কোয়েল। নিজের ছেলে সন্তানকে নিয়েও ছবি পোস্ট করতে দেখা যায়না তাকে। এবার মেয়ের জন্মের খবরও খুব সাদামাটাভাবেই দিলেন কোয়েল।

অভিনেত্রীর ওই পোস্টে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তারকা থেকে নেটিজেনরাও। অভিনেত্রী মিমি চক্রবর্তী, ইশা সাহা, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেতা জিৎ- ইনস্টাগ্রামেই তাকে অভিনন্দন জানিয়েছেন। এখন কেমন দেখতে হল কোয়েলের মেয়ে, অনুরাগীরা তা দেখার আশায় দিন গুনছেন।

আরও পড়ুনঃ   অশ্লীলতা না থাকলে আইটেম গানে নাচবেন অনন্যা

কিছুদিন আগেই ‘মিতিন মাসি’ সিরিজের শ্যুটিং শেষ করেছেন কোয়েল, এছাড়া মহালয়ায় টেলিভিশনের পর্দায় তাকে দুর্গার বেশে দেখা গেছে। ছেলে কবীরের জন্মের পর কাজে ফিরেছিলেন তিনি। এবার মেয়ের জন্মের পর কতদিনের মাথায় নতুন কাজ নিয়ে পর্দায় ফেরেন কোয়েল সেই অপেক্ষায় তার অনুরাগীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST