২৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

অশ্লীলতা না থাকলে আইটেম গানে নাচবেন অনন্যা

অনলাইন ডেস্ক : পেশা‌ ও ব্যক্তিগত জীবনের জন্য প্রায়ই চর্চায় থাকেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। কাজে ব্যস্ত থাকুক আর না থাকুক, কোনো না কোনোদিন খবরের শিরোনাম হন তিনি। বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেমে জড়িয়ে বিচ্ছেদও ঘটেছে অনেকদিন। এরই মধ্যে নতুন প্রেমে মজেছেন অনন্যা। শোনা যাচ্ছে, মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে নাকি প্রেমে জড়িয়েছেন তিনি।

তবে এখন আর প্রেম নয়, অভিনেত্রী চর্চায় থাকেন তার কাজ নিয়ে। কিছুদিন আগে ওয়েব সিরিজে অভিষেক হয়েছে অনন্যার। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম-এর সিরিজ ‘কল মি বে’-তে ‘বেলা’র চরিত্রে অভিনয় করে আরও একবার দর্শকের মন জয় করেছেন তিনি। সাবলীল অভিনয়ে ফুটে উঠেছে তার দক্ষতা। বর্তমানে নিজেকে নতুনভাবে আবিষ্কারের পথে এগিয়ে চলেছেন অনন্যা। তাই তো প্রশ্ন উঠেছে, আর আইটেম গানে নাচবেন কী না অনন্যা।

আরও পড়ুনঃ   ‘চমৎকারভাবে অনুষ্ঠান শেষ করেছি, কেউ হামলা করতে আসেনি’

সম্প্রতি মুম্বাইয়ের এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলাসা করেন অনন্যা পান্ডে। অভিনেত্রীর কথায়, ‘আইটেম নাচে কাজ করাটা বড় করে দেখা উচিৎ নয়। কোনও ছবিতে ক্যামিও চরিত্রে যেমন অভিনয় করা হয়, এটাও তেমনভাবে দেখা উচিৎ। কিন্তু সাধারণত দৃষ্টিভঙ্গি সেইরকম থাকেনা। যৌন আবেদনমূলক তথা অশ্লীলতা প্রত্যাশা করেন সবাই আইটেম নাচে।’

আরও পড়ুনঃ   পরিবার নিয়ে ঢাকার সব মন্দিরে ঘুরবেন মিম

অনন্যা পাণ্ডে আরও বলেন, ‘যদি কোনো আইটেম নাচে যৌন আবেদনের জায়গা না থাকে, তাহলে অবশ্যই আমি তা করতে রাজি। কিন্তু সাধারণত তা হয় না। তাই এই বিষয়ে ভাবি না।’

বিক্রমাদিত্য মোতওয়ানের আসন্ন সাইবার-থ্রিলার ‘সিটিআরএল’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে অনন্যাকে। আগামী ৪ অক্টোবর ‘নেটফ্লিক্স’-এ মুক্তি পাবে এটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST