২ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে এ বছর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে গত দুইদিন থেকে মৃদ্যু তাপমাত্রা বয়ে যাচ্ছে। এই তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে কালবৈশাখীর ঝড় হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (১ এপ্রিল) রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এ বছরের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ। এর আগে রোববার সর্বোচ্চ ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

আবহাওয়া কার্যালয়ের তথ্যমতে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠলে হয় মাঝারি তাপপ্রবাহ বলা হয়। সে অনুযায়ী এ বছর মৌসুমের প্রথমেই মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে। এতেই শুরু হয়েছে হাঁসফাঁস অবস্থা।

আরও পড়ুনঃ   প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহীতে সর্বশেষ শনিবার দিবাগত রাতে ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়। তখন তাপমাত্রা ২২ ডিগ্রিতে নেমে আসে। এরপর থেকে পরে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে। সোমবার দুপুর তিনটার দিকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও এদিন বাতাসের আর্দ্রতা ছিলো ২২ শতাংশ। ফলে তীব্র গরম অনূভুত হচ্ছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) রহিদুল ইসলাম জানান, সোমবার দুপুর ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে রোববার সর্বোচ্চ ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

আরও পড়ুনঃ   সুখবর পেল পাকিস্তান

রহিদুল ইসলাম জানান, বর্তমানে রাজশাহীর ওপর দিয়ে মৃদু তাপ-প্রবাহ বয়ে যাচ্ছে। আরো অন্তত ৫ দিন তাপমাত্রা বাড়তে পারে। তাই আগামী কয়েক দিন রাজশাহী মৃদু হতে মাঝারি তাপ-প্রবাহের মধ্য দিয়ে যাবে। এ সময়ের মধ্যে এ অঞ্চলে কোনও বৃষ্টি হয়ার সম্ভাবনা নেয়। তবে এখন কাল-বৈশাখী বয়ে যায়ার আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

বাউবিতে ৬ষ্ঠ সমাবর্তন আয়োজনের লক্ষ্যে প্রাথমিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিনামুল্যে ধান বীজ ও সার পেলো ২৮০০ জন কৃষক

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

পেশাদারিত্বই সাংবাদিকতার প্রাণ

কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের

বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

এইচএসসি পরীক্ষা: রাজশাহীর ২৭ কেন্দ্রের ২০০ গজের মধ্যে সভা-সমাবেশ নিষিদ্ধ

১০

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়

১১

রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১২

ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালালেন সহযোগী

১৩

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

১৪

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

১৫

বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক

১৬

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

১৭

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

১৮

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সাফল্য অর্জন রাসিকের

১৯

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST