১৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে গারোদের ওয়ানগালা উৎসব

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে গারো সম্প্রদায়ের ঐতিহাসিক ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার নগরের কোর্ট এলাকার ক্যাথেড্রাল চার্চে এই উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে সভাপতিত্ব করেন নকমাপ্রধান লোটাস লুক চিসিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ধর্ম প্রদেশের ভিকার জেনারেল রেভা ফাদার ফাবিয়ান মার্ডি।

অনুষ্ঠানের শুরুতে গারোদের ১১টি জাতি-গোষ্ঠীর ফসল প্রধান অতিথির হাতে তুলে দেওয়া হয়। এরপর আনুষ্ঠানিকভাবে গারোদের ফসল তোলার এই উৎসবে সূর্যদেবতা ও দেবী মিসি এবং সালজংয়ের উদ্দেশে উৎসর্গ করা হয়।

আরও পড়ুনঃ   হাসান আরিফের মৃত্যু বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি : রাষ্ট্রপতি

উৎসবের এই দিনে ধনী-গরিব, ছোট-বড় সবাই রং-বেরঙের পোশাক ও পাখির পালক মাথায় দিয়ে লম্বা ডিম্বাকৃতি ঢোলের তালে তালে নাচে। ওয়ানগালা অনুষ্ঠানের এই দিন হলো গারোদের বিনোদনের দিন। অনুষ্ঠান শুরুতে ঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে এই মিলনমেলা।

পুরুষ ও নারীরা দুটি আলাদা সারি করে ধর্মীয় রীতি অনুযায়ী নাচের তালে তালে অতিথিদের নিয়ে এগিয়ে যান ওয়ানগালা অনুষ্ঠান মঞ্চে। প্রথম পর্বে গারোদের বিভিন্ন নাচ-গান ও সুরের মূর্ছনায় উৎসব আনন্দে পূর্ণতা লাভ করে ওয়ানগালা অনুষ্ঠান।

আরও পড়ুনঃ   ইউক্রেনে প্রথমবার আন্তঃমহাদেশীয় মিসাইল ছুড়ল রাশিয়া

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—বাংলাদেশ বেতার রাজশাহী অঞ্চলের উপপরিচালক জান্নাতুল ফেরদৌস, প্রথম আলোর স্টাফ রিপোর্টার আবুল কালাম মোহাম্মদ আজাদ, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার আবু সালে মো. ফাওাহ, নানকিং গ্রুপের চেয়ারম্যান এহসানুল হুদা, পরিচালক নাসরিন হুদা, রাজশাহী ক্রিস্টিয়ান মিশন হাসপাতাল নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সুলতা দ্রং এবং ফাদার লিটন কস্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST