১১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জন্ম নিবন্ধনের ফাঁক-ফোকরে অদৃশ্য ১৫ কোটি শিশু : ইউনিসেফ

অনলাইন ডেস্ক : জন্ম নিবন্ধনের সাম্প্রতিক অগ্রগতি সত্ত্বেও বিশ্বব্যাপী প্রায় ১৫ কোটি শিশু “অদৃশ্য” হয়ে গেছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ।

সংস্থাটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, “অদৃশ্য” এসব শিশু তাদের বৈধ পরিচয় থেকে বঞ্চিত এবং তারা রাষ্ট্রহীনতা ও অধিকার লঙ্ঘনের ঝুঁকির মুখোমুখি হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ইউনিসেফ এই সতর্কতা উচ্চারণ করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

জাতিসংঘের এই শিশু সংস্থাটি তাদের এক নতুন প্রতিবেদনে জানিয়েছে, পাঁচ বছরের কম বয়সী ৭৭ শতাংশ শিশুর জন্ম গত পাঁচ বছরে নিবন্ধিত হয়েছে, যা ২০১৯ সাল থেকে দুই শতাংশ বেশি।

আরও পড়ুনঃ   ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কিন্তু এই ধরনের “উল্লেখযোগ্য অগ্রগতি” সত্ত্বেও ১৫ কোটি অল্পবয়সী শিশু নিবন্ধিত না হওয়ার কারণে তারা আইনি বিভিন্ন বাধার মধ্যে রয়েছে। এছাড়া আরও ৫ কোটি শিশু যাদের নিবন্ধন করা হয়েছে কিন্তু তাদের কোনো আনুষ্ঠানিক জন্ম সনদ নেই।

মূলত একজন ব্যক্তির পরিচয় এবং বয়স নিশ্চিত করার জন্য তার জন্ম সন্দ গুরুত্বপূর্ণ। জাতীয়তার প্রমাণ এবং শিশুশ্রম, জোরপূর্বক বিবাহ বা সামরিক বাহিনীতে অপ্রাপ্তবয়স্কদের নিয়োগ থেকে সুরক্ষার জন্য এই জাতীয় প্রমাণ প্রায়শই অপরিহার্য।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এক বিবৃতিতে বলেছেন, “জন্ম নিবন্ধন নিশ্চিত করে যে— শিশুরা অবিলম্বে আইনের অধীনে স্বীকৃত হয়। এটি তাদের যেকোনও ক্ষতি এবং শোষণ থেকে সুরক্ষার একটি ভিত্তিও প্রদান করে, সেইসাথে ভ্যাকসিন, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো প্রয়োজনীয় পরিষেবাগুলো পাওয়ার সুযোগও প্রদান করে।”

আরও পড়ুনঃ   ভারতে এবার কিশোরীকে বাসের মধ্যে দলবদ্ধ ধর্ষণ

তিনি আরও বলেছেন, “অগ্রগতি সত্ত্বেও অনেক শিশু গণনার বাইরে এবং হিসাবহীন থেকে যায়— যা সরকার বা আইনের চোখে কার্যকরভাবে অদৃশ্য।”

এই শিশুদের অর্ধেকেরও বেশি সাব-সাহারান আফ্রিকার দেশগুলোতে বসবাস করে। রিপোর্ট অনুযায়ী, এই অঞ্চলে শুধুমাত্র ৫১ শতাংশ অল্পবয়সী ছেলে ও মেয়ে নিবন্ধিত।

ইউনিসেফ বলেছে, জন্ম নিবন্ধনের ক্ষেত্রে বিদ্যমান অনেক বাধা রয়েছে। এর মধ্যে নিবন্ধনের যথাযথ প্রক্রিয়া সম্পর্কে পরিবারের জ্ঞানের অভাব, উচ্চ ব্যয়, অপর্যাপ্ত রাজনৈতিক ইচ্ছা এবং কিছু অঞ্চলে, লিঙ্গ, জাতিগত বা ধর্মের ভিত্তিতে বৈষম্যের মতো বিষয়ও রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১০

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১২

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

১৩

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

১৪

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

১৫

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৬

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

১৭

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

১৮

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

১৯

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

২০

Design & Developed by: BD IT HOST