৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে মাদ্রাসা ছাত্রের ১ নং প্রশ্নের উত্তর ভাইরাল!

শাজাহান পাঠান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: “১ নং প্রশ্নের উত্তর: এই মা…..দ স্যার কি প্রশ্ন দিশ। কমন পড়ে না একটাও, কিছু পারি নাই। পাশ করিয়ে দিশ।” উত্তরপত্রের শুরুতেই এভাবেই অস্বাভাবিক লেখা উত্তরপত্রের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। উত্তরপত্রের ওই লেখাতে স্যারকে বাজে ভাষায় গালি দেওয়া হয়েছে ও অসম্মানজনক ‘দিশ’ বানান ভুল লেখা হয়েছে (শুদ্ধ বানান হবে ‘দিস’)। ভাইরাল হওয়া ছবিটিতে দেখা গেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার দিঘলকান্দি দাখিল মাদ্রাসা’র সিলযুক্ত বার্ষিক পরীক্ষার উত্তরপত্র। সেখানে ছাত্রের নাম লেখা মো. জাহিদ, শ্রেণী-৮ম, রোল-০৬, বিষয়-ডিজিটাল, তারিখ-২/১২/২৪। উত্তরপত্রটির সাথে প্রশ্নপত্রের আংশিক ছবিও রয়েছে। এই ছবিটি অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার দিয়ে সংশ্লিষ্ট ছাত্রের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বড়াইগ্রামের কন্ঠস্বর নামে ফেসবুক পেইজে সোমবার সকালে এই ভাইরাল উত্তরপত্রটি পোস্ট দেওয়ার পর দেখা গেছে বিভিন্ন জন নানাভাবে এই লেখার নিন্দা জানিয়ে মতামত প্রকাশ করেছে। আবির মাহদুদ নামে একজন লিখেছেন, ‘পারিবারিক শিক্ষার অভাব আছে। যার কারণে শিক্ষকদের সম্মান দিতে জানে না।’ সাগর আহমেদ লিখেছেন, ‘আজীবন এর জন্য ছাত্রত্ব বাতিল করা হোক, এরা কখনোই দেশ ও জাতির জন্য ভাল কিছু আনবে না।’ নাসিম আহমেদ শিমুল নামে একজন আক্ষেপ করে লিখেছেন, ‘ঠিকই আছে, বর্তমান সময়ের ছাত্রদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা ঠিক না।’
দিঘলকান্দি দাখিল মাদ্রাসা’র সুপার মো. হাবিবুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ইউএনও মহোদয়ও এ বিষয়ে আমার কাছে জানতে চেয়েছেন। তবে এই উত্তরপত্রটি কোন ছাত্রের তা আমরা সনাক্ত করতে পারি নাই। জাহিদ নামে ৮ম শ্রেণির ছাত্র আছে কিনা জানতে চাইলে ওই মাদ্রাসা সুপার জানান, এই নামে ছাত্র আছে। তবে সে তার সকল পরীক্ষা যথাযথভাবে দিয়েছে। অন্য কোন ছাত্র জাহিদ এর নাম ও পরিচয় দিয়ে এই অপকীর্তি করেছে।

আরও পড়ুনঃ   অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সিস্টেম আপডেট, সোমবার থেকে উন্মুক্ত

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST