৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টি জাতীয় বেইমান : হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে। আশপাশের ফ্যাসিবাদ যে কোনো সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ইতোমধ্যেই আমরা শুনেছি, জাতীয় পার্টি বলেছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নাকি দেশের ৫০ ভাগ মানুষকে প্রতিনিধিত্ব করে। জাতীয় পার্টি হলো জাতীয় বেইমান। তারা অভ্যুত্থান-পরবর্তী এই বাংলাদেশে শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে এমন দুঃসাহস কীভাবে পায়?

তিনি বলেন, স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগ ও তার দোসররা ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে আর কোনোদিন প্রাসঙ্গিক না এবং প্রাসঙ্গিক হবেও না।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, মাদার অব টেরর শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে যথাযথ জায়গায় আমরা তাকে পাঠিয়েছি। এই মাদার অব টেরর ভারতে বসেও আমাদের বিরুদ্ধে তার ষড়যন্ত্র অব্যাহত রাখছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ অবস্থান রাখতে হবে।

আরও পড়ুনঃ   পাবনাতে আট লক্ষ শিশুকে প্রদান করা হবে টাইফয়েড টিকা : সিভিল সার্জন, পাবনা

রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই গণ-অভ্যুত্থান অত্যন্ত প্রেস্টিজিয়াস বিষয়। এটির ক্রেডিট অবশ্যই আমরা যার যার জায়গা থেকে নেব। কিন্তু ক্রেডিট নিতে গিয়ে এটি যেন ভুলে না যাই, যে উদ্দেশে গণ-অভ্যুত্থান হয়েছিল সেই উদ্দেশের সঙ্গে আমরা যেন কখনো কম্প্রোমাইজ না করি।

তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি, এই গণ-অভ্যুত্থানে যে স্পিরিট নিয়ে ওয়াসিম-মুগ্ধ-আবু সাঈদ রক্ত দিয়েছেন, আমরা এর ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু যে উদ্দেশে রক্ত দিয়েছেন সেটি বাস্তবায়নে আমরা কতদূর এগোলাম সে হিসাব এখন আর অনেক রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে যাচ্ছেন আপনারা রাজনৈতিক স্বার্থে কম্প্রোমাইজ করতে পারেন। কিন্তু যারা রাজনৈতিক হিসাব-নিকাশের ঊর্ধ্বে উঠে আমরা যারা এই দেশের টানে রাস্তায় নেমে এসেছিলাম, আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে আপনাদের ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে হবে। তবে আমরা যতদিন বেঁচে আছি, আমরা থাকতে এই বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া—এক ইঞ্চি মাটিও ফ্যাসিবাদের জন্য ছেড়ে দেওয়া হবে না।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক সাকিব হোসেনের সভাপতিত্বে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল, সদস্য রিফাত রশিদ নুসরাত তাবাসসুম তরিকুল ইসলাম, সিনথিয়া জাহিন আয়েশাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

২

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৩

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৪

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৫

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৬

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৭

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৮

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৯

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১০

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১১

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৪

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৫

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৬

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৭

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৯

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

২০

Design & Developed by: BD IT HOST