৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মগবাজার-হাতিরঝিলে সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের আলটিমেটাম

অনলাইন ডেস্ক : আগামী ১০ দিনের মধ্যে রাজধানীর মগবাজার ও হাতিরঝিল এলাকা থেকে চাঁদাবাজ-সন্ত্রাসীদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। অন্যথায় সচেতন ছাত্র-জনতা ঘরে বসে তামাশা দেখবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর মগবাজারে হাতিরঝিল থানা জামায়াত আয়োজিত সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজমুক্ত থানা গড়ার দাবিতে আয়োজিত সমাবেশে এই হুঁশিয়ারি দেন সংগঠনটির ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

আতাউর রহমান বলেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মুখে আওয়ামী-বাকশালীদের পতন হলেও তাদের প্রেতাত্মারা এখনো মগবাজারে সক্রিয় রয়েছে। তারা লাগামহীন সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, দখলবাজি অব্যাহত রেখেছে। কিন্তু পতিত স্বৈরাচারিদের এসব অপতৎপরতা জনগণ কোনো ভাবেই চলতে দেবে না। তিনি আগামী ১০ দিনের মধ্যে হাতিরঝিল এলাকায় সকল সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ করে জড়িতদের গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় কালবেলার সাংবাদিকের বিচার দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

তিনি বলেন, অনেক ত্যাগ ও কোরবানির মাধ্যমে ১৯৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করলেও আওয়ামী লীগের অপরাজনীতির কারণেই আমরা পুরোপুরি স্বাধীনতার সুফল অর্জন করতে পারেনি। তারা ২০০৮ সালে পাতানো ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় দেশ ও জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মত চেপে বসেছে। তারা গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিয়ে দেশকে ফ্যাসীবাদী ও মাফিয়া তান্ত্রিক রাষ্ট্রে পরিণত করে।

জামায়াতের এই নেতা আরও বলেন, ফ্যাসীবাদী সরকারের বিগত প্রায় ১৬ বছরের শাসনামলে দেশকে অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল। জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশকে একনায়কতান্ত্রিক বাকশালী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। কিন্তু ছাত্র-জনতার যুগপৎ আন্দোলনের মাধ্যমে তাদের পতন হয়েছে। তাই অর্জিত বিজয়কে অর্থবহ করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরও পড়ুনঃ   বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণের মূলহোতা সোহেল গ্রেপ্তার

হাতিরঝিল পূর্ব থানা আমির অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং হাতিরঝিল পশ্চিম থানা আমির ইউসুফ আলী মোল্লার পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরী মজলিসে শূরা সদস্য নুরুল ইসলাম আকন্দ, রাশেদুল ইসলাম, জামায়াত নেতা গোলাম মাওলা, আকতার হোসেন, ড.আনোয়ারুল হক, ছাত্রশিবির নেতা ফজলুর রহমান, সাজ্জাদ শিহাব, নাদিম প্রমুখ।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST