৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

প্রথম দিনেই পুষ্পা টু’র ঐতিহাসিক রেকর্ড

অনলাইন ডেস্ক : গেল বৃহস্পতিবার ভারতজুড়ে মুক্তি পায় বহুল প্রত্যাশিত ছবি পুষ্পার দ্বিতীয় সিক্যুয়েল ‘পুষ্পা টু: দ্য রুল’। এখন পর্যন্ত মুক্তি পাওয়া বক্স অফিসে সবচেয়ে বড় ভারতীয় ছবি এটি। শুধু তাই নয়, মুক্তির দিনেই ভারতীয় সিনেমার ইতিহাসে এক ঐতিহাসিক রেকর্ড গড়েছে আল্লু আর্জুন অভিনীত এই ছবি।

এক রিপোর্টে স্যাকনিল্ক জানিয়েছে, ভারতসহ বিশ্বব্যাপী বক্স অফিসে প্রথম দিনেই ৩০০ কোটি ছাড়িয়ে যেতে পারে ‘পুষ্পা টু’র সংগ্রহ। ইতোমধ্যে ছবিটি শুধু ভারতের বাজার থেকে শুরুর দিনেই সংগ্রহ করে নিয়েছে ২৩৩ কোটি। খবর টাইমস অফ ইন্ডিয়া।

আরও পড়ুনঃ   মেকাপ ছাড়া ভাইরাল ৫০ বছরের মালাইকা

প্রতিবেদন অনুসারে, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে আনুমানিক ১০৫ কোটি সংগ্রহ করা হয়েছে। এছাড়াও ছবিটি কর্ণাটক থেকে ২০ কোটি, তামিলনাড়ু থেকে ১৫ কোটি, এবং কেরালা থেকে ৮ কোটি রুপি সংগ্রহ করবে বলে আশা করা হচ্ছে।

রিপোর্টে আরও জানানো হয়েছে, ছবিটি ভারতের বাকি রাজ্য থেকে আনুমানিক ৮৫ কোটি সংগ্রহ করতে পারে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে ছবিটির অগ্রিম বুকিংয়েও অসাধারণ প্রতিক্রিয়া দেখা গেছে। সেক্ষেত্রে বিদেশি বক্স অফিস থেকে ৭০ কোটি সংগ্রহ করতে পারে।

আরও পড়ুনঃ   মিঠুনের সঙ্গে বিয়ে ভাঙার পর প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম : মমতা

এদিকে হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, ত্রিপল আর, বাহুবলী, কেজিএফ এর মতো ফ্র্যাঞ্চাইজিকেও টপকে একদিনের আয়ের শীর্ষে অবস্থান করছে ‘পুষ্পা টু’। ছবির অনলাইন টিকেট বিক্রেতা আশিস সাকসেনা জানিয়েছেন, ‘পুষ্পা টু: দ্য রুল আনুষ্ঠানিকভাবে ইতিহাস নতুন করে লিখেছে, অগ্রিম বিক্রিতে ৩০ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। এই ব্লকবাস্টার ঘিরে উন্মাদনা স্পষ্ট। ছবিটির জন্য এটি শুধু রেকর্ড-ব্রেকিং মাইলফলকই নয়, বরং ভারতীয় সিনেমার জন্য একটি স্মরণীয় মুহূর্তও।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST