৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০

অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৪ সালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১৪ জনে। একই সময়ে নতুন করে ৫৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ বছরের মোট ভর্তি সংখ্যা ৯৪ হাজার ৮৮৪ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা, আর বাকি দুইজন ঢাকা বিভাগের।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় ১৯৭ জন এবং ঢাকার বাইরের বিভাগগুলোতে ৩৭৩ জন রয়েছেন।

আরও পড়ুনঃ   জকসুর রোডম্যাপ ঘোষণা, ২৭ নভেম্বর নির্বাচন

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৬৩.২০ শতাংশ পুরুষ এবং ৩৬.৮০ শতাংশ নারী। মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, মৃতদের ৫১.৪০ শতাংশ নারী এবং ৪৮.৬০ শতাংশ পুরুষ।

ডেঙ্গুর প্রকোপ সাধারণত বর্ষাকালে বৃদ্ধি পায়। ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যার মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার এবং ঢাকার বাইরে দুই লাখ ১১ হাজার জন চিকিৎসা নিয়েছিলেন।

এর আগে ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন এবং মৃত্যুবরণ করেছিলেন প্রায় ৩০০ জন। করোনা মহামারির সময় ২০২০ সালে ডেঙ্গুর সংক্রমণ কম থাকলেও, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন এবং ১০৫ জন মারা যান। ২০২২ সালে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন এবং মৃত্যু হয়েছিল ২৮১ জনের।

আরও পড়ুনঃ   সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ প্রবাসীর একসঙ্গে জানাজা

স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু শনাক্তে সঠিক পরীক্ষা এবং মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিচ্ছেন। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ জরুরি।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST