৩১ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

ট্রেনে করে এলো ভারতীয় পেঁয়াজের প্রথম চালান

অনলাইন ডেস্ক : রেলপথে ভারত থেকে পেঁয়াজের বড় একটি চালান চুয়াডাঙ্গার দর্শনা বন্দরে এসেছে। বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) আমদানিকারক হিসেবে এসব পেয়াঁজ আমদানি করা হয়েছে।

রবিবার (৩১ মার্চ) বিকাল সাড়ে ৫টায় পেঁয়াজের এ চালানটি দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে এসে পৌঁছায়।

স্টেশন ম্যানেজার মির্জা কামরুর হাসান জানান, বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবির) ভারত থেকে যে পেঁয়াজ আমদানি করেছিল, তার প্রথম চালানটি রবিবার বিকেলে দর্শনা বন্দরে এসে পৌঁছেছে। মোট ৪২ ওয়াগনে প্রায় এক হাজার ৬৫০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি করা হয়েছে। আমদানি করা ভারতীয় পেঁয়াজ ভর্তি ওয়াগন দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর থেকে রাতেই সিরাজগন্জ বাজারে নেওয়া হবে। তারপর পেঁয়াজ খালাস করে দেশের বিভিন্ন বিভাগ ও জেলা শহরে পাঠানোর ব্যবস্থা করা হবে।

আরও পড়ুনঃ   ইসরায়েলের আগ্রাসন ও মানবতাবাদ’ শিরোনামে রাবিতে প্রতিবাদ সমাবেশ

চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ালীগের সভাপতি মাহফুজুর রহমান মন্জু বলেন, ‘দেশে পেঁয়াজ নিয়ে বরাবরের মত যেন কেউ গুদামজাত করে কৃত্তিম সংকট করতে না পারে, কেউ যেন চড়া দাম হাকিয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলে বিপুল অর্থ আয় করতে না পারে, সেজন্যই সরকারের একটি সংস্থা ভারত থেকে পেঁয়াজ আমদানি করেছে। পর্যায়ক্রমে পেঁয়াজের আরো চালান আসার সম্ভাবনা রয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST