৩ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে ঘরে খাটের সঙ্গে বাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে খাটের সঙ্গে বাঁধা অবস্থায় আঁখি খাতুন (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের রয়না ভরট উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আঁখি খাতুন ওই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।

বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে আঁখি খাতুনের সঙ্গে নাটোর সদর উপজেলার হাজরাপাড়া এলাকার তাইজুল মিস্ত্রির ছেলে ইসমাইল হোসেনের (২৫) বিয়ে হয়। বিয়ের পর থেকেই আঁখিকে নির্যাতন করতেন তাঁর স্বামী। এ কারণে স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন তিনি।

আরও পড়ুনঃ   সিংড়ায় ১ লক্ষ গাছের চারা বিতরণ 

এদিকে গতকাল সোমবার দুপুরে আঁখিকে মারধর করে খাটের সঙ্গে বেঁধে রেখে ঘরে তালা দিয়ে চলে যান ইসমাইল। সন্ধ্যায় মা-বাবা বাড়ি ফিরে আঁখিকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

আরও পড়ুনঃ   এনএসআইয়ের মহাপরিচালক হলেন মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ

আশরাফুল ইসলাম বলেন, ‘আমার মেয়েকে নির্যাতন থেকে মুক্তির জন্য বাড়িতে রাখলাম। সেখানেও আমার মেয়েকে মেরে ফেলল। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইসমাইল হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল খনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক চারঘাটে

তিন দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

গণভোট বাস্তবায়ন, পদ্মার পানির ন্যায্য হিস্যা ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১৬ মে রাজশাহীতে সমাবেশ

রাজশাহীতে খাল খননে প্রায় ৫০ শতাংশ অগ্রগতি : জেলা প্রশাসক

পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ খরচ ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা

রামেবি ও সড়ক উন্নয়নে জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ পেলেন ১২ মালিক

তিন লক্ষ তিরাশি হাজার ডোজ পোলিও টিকা দিয়েছে ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তানোরে তেরো বছরেও পাকা হয়নি শিবনদী সেতুর সংযোগ সড়ক

১০

উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল : তথ্য প্রতিমন্ত্রী

১১

আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

১৩

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

১৪

বড়াইগ্রামে বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা!

১৫

ভাঙ্গায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

১৬

আর্থিক খাতসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : অর্থমন্ত্রী

১৭

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৮

মাটি কাটার অনুমতির নামে ইব্রাহিমের ঘুষ বাণিজ্যে !

১৯

অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST