২ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দল ঘোষণার আগেই ওয়ানডে খেলতে দেশ ছাড়ছেন ৪ ক্রিকেটার

অনলাইন ডেস্ক : চলছে টেস্ট। জ্যামাইকার এই টেস্টের পরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে নামবে বাংলাদেশ। নির্ধারিত সূচি অনুয়ায়ী, ৮ তারিখ থেকে মাঠে গড়াবে একদিনের সিরিজ। সেই সিরিজের জন্য এখন পর্যন্ত দল ঘোষণা করেনি বাংলাদেশ। যদিও দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থাকছে না সেটা একপ্রকার নিশ্চিত।

তবে সিরিজের দল ঘোষণা না হলেও ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে আজ সোমবার দেশ ছাড়ছেন চার ক্রিকেটার। চার জনের মধ্যে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন এবং নাসুম আহমেদ। সন্ধ্যা সাড়ে ছয়টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন এই চার ক্রিকেটার। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

আরও পড়ুনঃ   এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানতে চায় সরকার

তবে ওয়ানডে সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বিসিবি। এর পেছনে আছে ইনজুরি সমস্যা। দলের নিয়মিত তিন ক্রিকেটারের ইনজুরির কারণে বেশ বিপাকেই রয়েছে টিম ম্যানেজমেন্ট। আগের সিরিজেই চোটে পড়ে ক্যারিবিয়ান সিরিজ থেকে পুরোপুরি ছিটকে পড়েন মুশফিকুর রহিম।

এদিকে টেস্ট সিরিজ শেষে সাদা বলেও নাজমুল হোসেন শান্ত’র খেলা নিয়ে শঙ্কা রয়েছে। এই টাইগার অধিনায়ক এখনও চোট কাটিয়ে পুরোপুরি ফিট হতে পারেননি। ইনজুরির তালিকায় সবশেষ যুক্ত নাম তাওহীদ হৃদয়ের।

আরও পড়ুনঃ   রাজশাহীতে প্রকৌশল শিক্ষার্থীদের ফের মহাসড়ক অবরোধ

নিজ শহর বগুড়াতে অনুশীলন করার সময় পায়ে চোট পান হৃদয়। যে চোটের কারণে আসন্ন ক্যারিবীয় সিরিজে তার খেলা নিয়ে শঙ্কার মেঘ উঁকি দিচ্ছে। বিসিবির নির্বাচকরা অপেক্ষায়, হৃদয়ের মেডিকেল রিপোর্ট পাওয়ার। মূলত এসবের অপেক্ষাতেই রয়েছে বাংলাদেশের নির্বাচক প্যানেল।

দ্বিতীয় টেস্ট শোষে ৮, ১০ ও ১২ ডিসেম্বর ওয়ানডে সিরিজ এবং ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর টি-টোয়েন্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST