২৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বল করলেন ১১ জনই, টি-টোয়েন্টির ইতিহাসে প্রথমবার

অনলাইন ডেস্ক : এক ইনিংসে কত জন বল করেন? সংখ্যাটা চার পাঁচ কিংবা বড়জোড় আরও দুয়েকজন বাড়তে পারে। ৯ জনের বোলিংয়েরও নজির আছে। কিন্তু যদি সংখ্যাটা ১১ হয়! হ্যাঁ উইকেটকিপারসহ দলের ১১ জনই বল করেছেন! টি–টোয়েন্টি ক্রিকেটে নজিরবিহীন এমন ঘটনাই ঘটল ভারতে।

আজ (শুক্রবার) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মণিপুরের বিপক্ষে দলের ১১ জনকে দিয়েই বোলিং করিয়েছে দিল্লি। আন্তর্জাতিক টি–টোয়েন্টি তো বটেই, স্বীকৃত টি–টোয়েন্টিতে এমন ঘটনা এবারই প্রথম।

আরও পড়ুনঃ   হামজার শেফিল্ডই যাবে প্রিমিয়ারে– সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মণিপুর। তারপর দলের সবাইকে নিয়ে বোলিংয়ের পরীক্ষা-নিরীক্ষা চালানোর সুযোগ হাতছাড়া করলেন না দিল্লির অধিনায়ক আয়ুষ বাদোনি। নিজেই করলেন ২ ওভার। একটি উইকেটও পেয়েছেন অবশ্য।

সেই সঙ্গে ২ ওভার করে বল করলেন আয়ুষ সিং, অখিল চৌধুরী। ৩ ওভার হাত ঘোরান হর্ষ ত্যাগী, দিগ্বেষ ও মায়াঙ্ক রাওয়াত। এদের মধ্যে প্রথম দুজন ২টি করে উইকেট শিকার করেন। ১ ওভার করে বল করলেন আরিয়ান রানা, হিম্মত সিং, প্রিয়াংশ আর্য, যশ ধুল।

আরও পড়ুনঃ   বিশ্বকাপে টিকে থাকতে রাতে মাঠে নামছে ব্রাজিল

বাদ গেলেন না উইকেটকিপার অনুজ রাওয়াতও। তিনিও ১ ওভার বল করেন। নির্ধারিত ২০ ওভার শেষে মণিপুর ৮ উইকেট হারিয়ে তোলে ১২০ রান। দিল্লি ১৮.৩ ওভারে চার উইকেট হাতে নিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়।

টি-টোয়েন্টি ক্রিকেটে দলের এগারোজনের বল করা বিরল ঘটনা হলেও টেস্ট ক্রিকেটে এই ঘটনা নতুন কিছু নয়। ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১ জনকে দিয়েই বল করিয়েছিলেন ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ২০০৫-এ দক্ষিণ আফ্রিকাও একই কাণ্ড ঘটিয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST