২৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ব্রাজিলে অভ্যুত্থানচেষ্টায় বলসোনারো সরাসরি জড়িত ছিলেন

অনলাইন ডেস্ক : ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো ২০২২ সালের নির্বাচনের ফল পাল্টে দিতে একটি অভ্যুত্থান পরিকল্পনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলে প্রমাণ পেয়েছে দেশটির কেন্দ্রীয় পুলিশ। মঙ্গলবার ব্রাজিলের সুপ্রিম কোর্টে ৮৮৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ প্রতিবেদনে এ সংক্রান্ত প্রমাণ উপস্থাপন করেছে পুলিশ। খবর রয়টার্সের।

২০২৩ সালের জানুয়ারিতে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বলসোনারোর সমর্থকেরা ব্রাসিলিয়ায় সহিংসতা চালিয়েছিল। ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে লুইস ইনাসিও লুলা দা সিলভা দায়িত্ব গ্রহণ করার এক সপ্তাহ পর ওই সহিংসতা হয়। ওই সময়ে বিক্ষোভকারীদের অনেকে বলেছিলেন, একটি সামরিক অভ্যুত্থানকে ন্যায্য প্রমাণের জন্য তারা বিশৃঙ্খলা তৈরি করতে চেয়েছিলেন। সামরিক অভ্যুত্থানকে অপরিহার্য বলে মনে করছিলেন তাঁরা।

ওই সহিংসতার ঘটনা নিয়ে প্রায় দুই বছরের তদন্তের ভিত্তিতে পুলিশ চূড়ান্ত প্রতিবেদনটি তৈরি করেছে। সম্প্রতি পুলিশ ব্রাজিলের সুপ্রিম কোর্টে প্রতিবেদনটি জমা দেয়। সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস মঙ্গলবার পূর্ণাঙ্গ প্রতিবেদনটি প্রকাশ করেন।

আরও পড়ুনঃ   ‘ভ্যাম্পায়ার ফেসিয়াল’ নিয়ে এইডসে আক্রান্ত ৩ নারী

তল্লাশি চালিয়ে, ফোনে আড়ি পেতে, আর্থিক নথিপত্র ঘেঁটে এবং আসামিদের দোষ স্বীকার করে দেওয়া জবানবন্দির ভিত্তিতে পুলিশ ওই প্রতিবেদনে প্রমাণগুলো উপস্থাপন করেছে।

প্রতিবেদনে বলা হয়, বলসোনারো অন্তত ২০১৯ সাল থেকে অন্য কর্মকর্তাদের সহযোগিতায় কার্যকরীভাবে পরিকল্পনা করেছেন, নির্দেশনা দিয়েছেন এবং বাস্তবায়ন করেছেন। নিজেকে প্রেসিডেন্ট পদে বহাল রাখার জন্য গণতান্ত্রিক আইনের শাসন বিলুপ্ত করার লক্ষ্য নিয়ে চালানো সমন্বিত কর্মকাণ্ড এগুলো।

পুলিশ আরও বলেছে, লুইস ইনাসিও লুলা দা সিলভা ও তার রানিংমেটকে হত্যার পরিকল্পনাটি সম্পর্কে বলসোনারো পুরোপুরি জানতেন।

প্রতিবেদনে বলা হয়, অভ্যুত্থানচেষ্টা নিয়ে বলসোনারোর বিরুদ্ধে আনুষ্ঠানিক যে অভিযোগ দায়ের হয়েছে, তার পক্ষে আটটি প্রমাণ আছে। যেমন ২০২২ সালের ডিসেম্বরে সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে ডাকা এক বৈঠকে বলসোনারো অভ্যুত্থানের প্রস্তাবটি উপস্থাপন করেছিলেন। ওই কর্মকর্তাদের ষড়যন্ত্রে যুক্ত হতেও বলেছিলেন তিনি।

আরও পড়ুনঃ   গাজায় ইসরাইলি হামলায় নিহত অন্তত ২৯

পুলিশ বলছে, সেনাবাহিনী ও বিমানবাহিনী বলসোনারোর ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। তবে তদন্তকারী বলছেন, নৌবাহিনীর তৎকালীন কমান্ডার (বর্তমানে অবসরপ্রাপ্ত) অ্যাডমিরাল আলমির গার্নিয়ার সান্তোস ওই প্রস্তাবে সমর্থন জানিয়েছিলেন।

গত সপ্তাহে অভ্যুত্থান পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে বলসোনারো ও গার্নিয়ার সান্তোসসহ ৩৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ এনেছে পুলিশ। তাদের বেশির ভাগই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা।

বলসোনারো ও তার সঙ্গে ষড়যন্ত্রে সহযোগিতাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের বিষয়ে এখন দেশটির প্রসিকিউটর জেনারেল পাওলো গোনেতই সিদ্ধান্ত নেবেন।

বলসোনারো তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। গত সোমবার ব্রাসিলিয়ায় সাংবাদিকদের বলসোনারো বলেন, তিনি কখনোই অভ্যুত্থানের বিষয়ে আলোচনা করেননি।

মঙ্গলবার ওই পূর্ণাঙ্গ প্রতিবেদনের ব্যাপারে বলসোনারোর আইনজীবী তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১০

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১১

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১২

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৫

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৬

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৭

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST