২৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় পুলিশের হাতে গ্রেপ্তার আক্কাস মাস্টার

মোঃ হেলাল উদ্দীন, বাগমারা : গত ৫ আগস্ট ছাত্র -জনতার ওপর হামলার অভিযোগে রাজশাহীর বাগমারার সেই আক্কাস মাস্টার ওরফে চিকনা আক্কাসকে (৫০)পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের দুলালীপাড়া গ্রামের বাসিন্দা ও কনোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। রাজশাহী-৪(বাগমারা)আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের সহযোগী ছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে দলীয় কোনো পদ না থাকলেও সকল কর্মসূচিতে তাঁর সবর উপস্থিতি ছিল।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, আক্কাস মাস্টার পুলিশের তালিকাভুক্ত চরমপন্থী। হামলা, প্রতারণা, চাঁদাবাজি, হত্যাপ্রচেষ্টাসহ কমপক্ষে ১০ টি মামলা রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র- জনতার অভ্যুত্থানের পর আত্নগোপনে ছিলেন। ওই অবস্থায় থেকেও বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়েন।

আরও পড়ুনঃ   শাহরুখ খানকে নিয়ে যা বললেন প্রীতি

সোমবার রাত সাড়ে আটটার দিকে চিকনা আক্কাস তাঁর অনুসারীদের নিয়ে যাত্রাগাছি বাজারে অবস্থান করছিলেন। খবর পেয়ে থানার ওসি ছদ্মবেশে সেখানে যান। কাছে গিয়ে তাঁর মুঠোফোনে কল দিলে বেজে ওঠার পর তাঁকে সনাক্ত করে ধরে ফেলা হয়।
গত ৫ আগস্ট ভবানীগন্জ এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে ছাত্র- জনতার ওপর হামলা করে। গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুনছুর রহমানকে গুলি করার সঙ্গে তিনি জড়িত। স্থানীয়রা জানান, তিনি সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। জালাল উদ্দিন নামের স্থানীয় বিএনপি নেতা জানান, আক্কাস মাস্টার এলাকায় মূর্তিমান আতঙ্ক ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে প্রভাব খাটিয়ে কনোপাড়া এলাকার ভিপি জমিতে থাকা প্রায় ২০লাখ টাকার গাছ কেটে নিয়েছেন।
গত ৫ আগস্ট তাঁকে উপজেলা সদর ভবানীগন্জ এলাকায় ধারালো অস্ত্রসহ মহড়া দিতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এছাড়াও তাঁর নেতৃত্বে গত ৪ নভেম্বর কনোপাড়া এলাকার ১৩ একর দিঘির নিয়ন্ত্রণ নিতে প্রতিপক্ষের ওপর হমলা করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি। ওসি আরও জানান, আক্কাস মাস্টার খুবই ধুরন্ধর। বিভিন্ন অপকর্মে জড়িত থাকলেও নিজেকে গ্রেপ্তারের বাইরে রেখেছেন। আজ তাঁকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST