২২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন

অনলাইন ডেস্ক : বিশাল এক স্বর্ণখনির সন্ধান পেয়েছে চীন। দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ হুনানের পিংজিয়াং জেলার ওয়াঙ্গু গ্রামে সন্ধান মিলেছে এই খনির।

এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া নতুন এই স্বর্ণখনির ২ হাজার মিটার গভীরতার মধ্যে ৪০টিরও বেশি গোল্ড ওর ভেইনস বা স্বর্ণের আকরিক ধমনী সন্ধান পাওয়া গেছে। স্বর্ণের খনিতে অনেক সময় পাথরের গা চিরে জমাট স্বর্ণের ধারা পরিলক্ষিত হয়ে, যা অনেকটা ধমনীর মতো। স্বর্ণের আকরিকসমৃদ্ধ গরম তরল বা লাভা পৃথিবীর ভূত্বকের ফাটল দিয়ে প্রবাহিত হলে গঠিত হয় স্বর্ণের আকরিক ধমনি।

চীনের ভূতত্ত্ববিদ এবং খনি বিশেষজ্ঞদের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, নতুন এ খনিটির ৩ হাজার মিটার গভীরতার মধ্যে মজুত রয়েছে উচ্চ মানের ১ হাজার টনেরও বেশি স্বর্ণ, যার বর্তমান বাজারমূল্য কমপক্ষে ৮ হাজার ৩০০ কোটি ডলার।

আরও পড়ুনঃ   মঙ্গলবার থেকে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট

খনিটি থেকে ইতোমধ্যে শুরু হয়েছে স্বর্ণ উত্তোলন। খনিটির আবিষ্কারক দলের অন্যতম সদস্য চেন রুলিন সিনহুয়াকে বলেন, “খনিটির যে কোনো পাথর ভাঙা মাত্র সেটির ভেতরে আমরা স্বর্ণের ধমনি দেখতে পাচ্ছি। প্রতি টন আকরিকে গড়ে ১৩৮ গ্রাম বিশুদ্ধ স্বর্ণ মিলছে। এই পরিমাণ নেহায়েৎ মন্দ নয়।”

আবিষ্কারক দলের উপপ্রধান লিউ ইয়োনজুন জানিয়েছেন, স্বর্ণ আহরণের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন তারা।

করোনা মহামারির পর থেকে ডলারের মানে অস্থিরতা চলছে। ফলে বিশ্বজুড়ে দেখা দিয়েছে মূল্যস্ফীতি, যার প্রভাবে স্থিতিশীলতার অভাবে ভুগছে অর্থনীতি। এই অবস্থায় অভ্যন্তরীণ অর্থনীতি স্থিতিশীল রাখতে অনেক দেশ স্বর্ণ ক্রয়ের দিকে ঝুঁকছে।

আরও পড়ুনঃ   শান্তিতে নোবেলজয়ী নার্গিসকে এক বছরের কারাদণ্ড দিলো ইরান

ফলে স্বর্ণের দামও বাড়ছে। চলতি বছর রেকর্ড পর্যায়ে পৌঁছেছে স্বর্ণের মূল্য। অর্থনীতিবিদরা বলেছেন, যদি ডলারের মানে স্থিতিশলীলতা না আসে, তাহলে অদূর ভবিষ্যতে স্বর্ণের দাম আরও বাড়বে।

যেসব দেশ থেকে বৈশ্বিক বাজারে সবচেয়ে বেশি স্বর্ণ আসে, চীন তাদের মধ্যে অন্যতম। বৈশ্বিক সর্ণের বাজার নিয়ন্ত্রক সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে মোট চাহিদার দশ শতাংশ স্বর্ণ এসেছে চীন থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST