২১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত প্রেসিডেন্ট লুলা, রাশিয়া সফর বাতিল

অনলাইন ডেস্ক : মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। নিজের বাড়িতে এক দুর্ঘটনায় আঘাত পেয়ে আহত হন তিনি। এই ঘটনার পর রাশিয়া সফর বাতিল করেছেন তিনি।

অবশ্য প্রেসিডেন্ট লুলার আঘাত কতটা গুরুতর সে বিষয়ে তার কার্যালয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। অন্যদিকে প্রেসিডেন্ট লুলার পাঁচটি সেলাই লেগেছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

সোমবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা শনিবার নিজের বাড়িতে দুর্ঘটনায় মাথায় আঘাত পাওয়ার পর রাশিয়া সফর বাতিল করেছেন। ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য ৭৮ বছর বয়সী এই প্রেসিডেন্টের রোববার বিকেলে দেশটিতে যাওয়ার কথা ছিল।

আরও পড়ুনঃ   ইউক্রেনে রুশ সেনারা ‘ঈশ্বরের লক্ষ্য’ পূরণ করছে : পুতিন

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি শীর্ষস্থানীয় হাসপাতাল বলেছে, তারা প্রেসিডেন্টকে অস্থায়ীভাবে দীর্ঘ দূরত্বের ফ্লাইট এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে। অবশ্য রাশিয়া সফরে না গেলেও প্রেসিডেন্ট লুলা এখন ভিডিও লিংকের মাধ্যমে ব্রিকসের মিটিংয়ে অংশ নেবেন।

এক বিবৃতিতে ব্রাসিলিয়ার সিরিও-লিবানেস হাসপাতাল বলেছে, মাথায় আঘাত পাওয়ার পর প্রেসিডেন্টকে দীর্ঘ দূরত্বে ভ্রমণে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে, তবে তিনি অন্যান্য কার্যক্রম স্বাভাবিক হিসাবে চালিয়ে যেতে পারবেন।

আরও পড়ুনঃ   পবিত্র রমজানে ভারতশাসিত কাশ্মিরে অশ্লীল ফ্যাশন শো, বিতর্কের ঝড়

এতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট লুলার মাথার পেছনে আঘাত লেগেছে এবং চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করছেন।

ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, প্রেসিডেন্ট লুলা ব্রাসিলিয়া থেকে কার্যত শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এবং তার অন্যান্য কাজ চালিয়ে যাবেন। তবে তার দপ্তর তার চোটের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

এদিকে হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার মাথায় আঘাত পেয়ে আহত হওয়ার পর পাঁচটি সেলাই দিয়ে প্রেসিডেন্টকে বাড়িতে পাঠানো হয়েছে।

এরপর তিনি ফলোআপের জন্য রোববার সকালে ফের হাসপাতালে আসেন এবং পরে তাকে বাড়িতে পাঠানো হয় বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST