১৮ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

উরুগুয়ে ম্যাচের আগে ব্রাজিলের জন্য সমর্থন চাইলেন মার্কিনিয়োস

অনলাইন ডেস্ক : ব্রাজিলের সোনালী সময় এখন যেন কেবলই অতীত। মাঠের ফুটবলে যেমন ধার কমেছে, তেমনি ফুটবলারদের মধ্যে বোঝাপড়ায়ও ঘাটতি দেখা যায়। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এখন বিশ্বকাপে কোয়ালিফাই করতেও বেগ পেতে হয়। দলের এমন খারাপ সময়ে সমর্থকদের দলের পাশে চেয়েছেন মার্কিনিয়োস।

অক্টোবরের বাছাই পর্বের দুটি ম্যাচই জিতে স্বরূপে ফেরার আভাস দিয়েছিল ব্রাজিল। কিন্তু চলতি মাসের প্রথম ম্যাচেই ধাক্কা খায় তারা। ভেনেজুয়েলার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে তারা। জয়ের সুযোগ অবশ্য ছিল তাদের, কিন্তু পেনাল্টি মিস করেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

আরও পড়ুনঃ   দুই শিক্ষার্থী হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে আরও একটি মামলা

আগামী বুধবার উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। আসছে ম্যাচকে সামনে রেখে দলকে হতাশ না হতে বললেন মার্কিনিয়োস। পিএসজির অভিজ্ঞ এই ডিফেন্ডারের মতে, ফল নিজেদের পক্ষে না এলেও সর্বোচ্চ চেষ্টা করছে দল।

তিনি বলেন, ‘যদিও অনেক কারণে জাতীয় দলের প্রতি মানুষের আশা নষ্ট হয়ে যেতে পারে, তারপরও আমরা চাই তারা যেন দলের প্রতি তাদের আবেগ হারিয়ে না ফেলে।’

‘আমরা এখনও অনেক কিছুতে ভুল করব। কারণ খেলোয়াড় ও দলে নানা পরিবর্তনের কারণে এই পালাবদল আমাদের কাছে এখনও একেবারেই নতুন। তবে আমাদের ভুলের পরিমাণ কম হলে, এটা আমাদের খুশি করে।’-যোগ করেন তিনি।

আরও পড়ুনঃ   বাজেট ও ট্যাক্স নিয়ে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ বাফুফে সভাপতির

অবশ্য বিশ্বকাপে কোয়ালিফাই করা নিয়ে খুব বেশি চিন্তিত নন মার্কিনিয়োস। তিনি বলেন, ‘যতক্ষণ আমরা স্বস্তিদায়ক স্থানে আছি, ততক্ষণ (বিশ্বকাপ বাছাইয়ের) অবস্থান নিয়ে খুব বেশি চিন্তা করছি না। আমরা টেবিলের উপরে উঠতে, কাজের প্রবাহকে আরও ভালো করতে এবং আত্মবিশ্বাস অর্জনের জন্য জিততে চাই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST