১৮ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

দুই শিক্ষার্থী হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে আরও একটি মামলা

অনলাইন ডেস্ক: পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের দুই শিক্ষার্থী হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা হয়েছে।

আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) তরিকুল ইসলামের আদালতে সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন বেগম মামলাটি করেন। বাদীর অভিযোগ এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী সিরাজুল হক এতথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও জয়পুরহাটে ১১টি মামলা হয়েছে। এর মধ্যে ১০টি মামলাই হত্যার অভিযোগে। আর অন্যটি অপহরণ মামলা।

আরও পড়ুনঃ   জুলাই থেকে ইন্টারনেটের দাম কমবে ২০ শতাংশ

নতুন এই মামলায় শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ, ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক সৈয়দ নুরুল ইসলাম, পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল্লাহ আল–মামুন, ডিএমপির সাবেক গোয়েন্দাপ্রধান হারুন অর রশীদ, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার ও ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহী মহানগর জামায়াতের উদ্যোগে দোয়া মাহিফল

মামলার আরজিতে বলা হয়, গত ১৯ জুলাই পুরান ঢাকার জনসন রোডে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন কর্মসূচি ছিল। সেদিন বিকেলে শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগ, যুবলীগ হামলা চালায়। হামলাকারীদের গুলিতে কবি নজরুল সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী ওমর ফারুক গুরুতর জখম হন। পরে ইকরামকে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। অন্যদিকে ওমর ফারুক মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST