১৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মদের নেশায় বুঁদ, রাত কাটিয়ে এলেন মাহীপ!

অনলাইন ডেস্ক : এক রাত কাটিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মাহীপ। কৃতজ্ঞ ছিলেন শ্বশুরবাড়ির কাছে, এত কিছুর পরেও তাঁকে খোলা মনে গ্রহণ করার জন্য।

‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’— ওটিটি প্ল্যাটফর্মের বহুল চর্চিত ওয়েব সিরিজ়। এই সিরিজ়ের মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান বলি অভিনেতা সঞ্জয় কপূরের স্ত্রী মাহীপ কপূর। ব্যক্তিগত জীবন, সম্পর্কের টানাপড়েন নিয়ে এই সিরিজ়ে বহু কথা বলেছেন বলিউডের তারকা-গৃহিণীরা। অভিনয় জগতের সঙ্গে যুক্ত না থাকলেও এঁরা সকলেই বেশ পরিচিত মুখ। প্রায় ২৫ বছরের দাম্পত্য জীবন অভিনেতা সঞ্জয়ের সঙ্গে। তবে একটা সময় ছিল, যখন এক রাত কাটিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মাহীপ। কৃতজ্ঞ ছিলেন শ্বশুরবাড়ির কাছে, এত কিছুর পরেও তাঁকে খোলা মনে গ্রহণ করার জন্য।

আরও পড়ুনঃ   ঐশ্বরিয়াকে খারাপ কিছু বললে সহ্য করব না: অমিতাভ

এই সিরিজ়ের প্রথম সিজ়নের পরেই ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন মাহীপ, তাঁর স্বভাবের জন্য। সোজাসাপটা, নির্ভীক কেউ কেউ আবার ঠোঁটকাটা বলে থাকেন মাহীপকে। তাঁর মতে, তিনি যথেচ্ছ গালমন্দ করেন, পার্টি করেন। জানান, মদ বেশ প্রিয় তাঁর। প্রায় ৩০ বছর আগে এক রাতে মদের নেশায় সঞ্জয়ের পার্টিতে চলে যান। তার পর মদের ঘোরে থাকতে থাকতেই সঞ্জয়ের সঙ্গে রাত কাটান। সেই সময় দু’জনেই অচেনা দু’জনের কাছে। মাহীপের কথায়, ‘‘গলা পর্যন্ত মদ খেয়েছিলাম। তেমন অবস্থায় সঞ্জয়ের পার্টিতে ঢুকে পড়ি। সেই রাতটা ওর সঙ্গে কাটাই। সেই পার্টিতে আমার শ্বশুর-শাশুড়ি, ভাসুর অনিল কপূর, জা শ্রীদেবী সকলেই ছিলেন। তাঁরা আমাকে ওই অবস্থায় দেখেও খোলা মনে বাড়ির বৌ হিসাবে গ্রহণ করেন।’’

আরও পড়ুনঃ   বাংলাদেশি ৮০ ভাগ মেয়ে যৌবনে ভুল পথে যায়: রাজ রিপা

তবে এখানেই ক্ষান্ত হননি। বিয়ের আগে প্রায় পাঁচ বছর সঞ্জয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন মাহীপ। তবে বিয়ের জন্য মাহীপকে প্রস্তাব দেন অভিনেতা সেই মুহূর্তে, যখন মদের নেশায় দু’জনে প্রায় বেহুঁশ। মাহীপের কথায়, ‘‘টাকিলা (পানীয়) খেতে খেতে হ্যাঁ বলে দিয়েছিলাম।’’ প্রেম পর্ব থেকে বিয়ে, সব মিলিয়ে প্রায় ৩০ বছরের সম্পর্ক তাঁদের। দুই সন্তানের বাবা-মা তাঁরা। খুব শীঘ্রই তাঁদের কন্যা শানায়া কপূর আত্মপ্রকাশ করতে চলেছেন বলিউডে।তথ্যসূত্র:আনন্দবাজার অনলাইন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে গাড়ি চলাচল ৫৩ হাজার, টোল আদায় পৌনে ৪ কোটি

৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা গ্রেপ্তার

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

ভূমিকম্পে কাঁপল দেশ

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

১০

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১১

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

১২

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

১৩

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

১৪

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

১৫

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১৬

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৭

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১৮

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১৯

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

২০

Design & Developed by: BD IT HOST