১১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ওয়াইন ছাড়া অন্য কিছু পান করেন না কারিনা

অনলাইন ডেস্ক : বলিউডে অনেক নায়িকারাই আছেন যারা বয়স ধরে রাখতে বহু রকমের ট্রিটমেন্ট নিয়ে থাকেন। কিন্তু সেদিক থেকে ব্যতিক্রম হিন্দি ছবির নায়িকা কারিনা কাপুর। একসময়ের দ্যুতি ছড়ানো এই নায়িকাকে দেখে এখনও চমকে যান তার অনুরাগী, দর্শকেরা। চল্লিশোর্ধ্ব এই নায়িকার ফিট থাকার নেপথ্যে রয়েছে বেশ কিছু রহস্য। তবে কোনো প্রকার আর্টিফিশিয়াল ট্রিটমেন্ট নয়, ঘরোয়া শরীরচর্চায় নিজের বয়স ধরে রেখেছেন কারিনা কাপুর।

মূলত বোটক্স, ফিলারের ট্রিটমেন্টে বয়স ধরে রাখার চেষ্টা করেন বলিউড অভিনেত্রীরা। অভিনয়জগতে এমন বহু তারকা অভিনেত্রী রয়েছেন যারা কৃত্রিম পদ্ধতিতে নিজেদের সৌন্দর্য বৃদ্ধি করেছেন। কিন্তু সে দিকে কখনোই পা বাড়াননি কারিনা। সম্প্রতি বলিউড নির্মাতা করণ জোহরের একটি শো-এ বোটক্স প্রসঙ্গে আলোচনা করেন কারিনা। সেখানে নায়িকা জানান, নিজের সৌন্দর্য ধরে রাখতে এমন কোনো কিছুরই দরকার নেই কারিনার। যদিও এসব আর্টিফিশিয়াল ট্রিটমেন্ট এর পেছনে স্বামী সাইফ আলী খানেরও আপত্তি রয়েছে বলে জানান।

আরও পড়ুনঃ   ফরিদা পারভীনের শারীরিক অবস্থার আরও অবনতি

অভিনেত্রীর কথায়, ‘সাইফ এখনও এ বয়সে আমাকে এভাবেই দেখতে ভালোবাসেন। আমিও আমার বয়স নিয়ে গর্বিত। ৪৪ বছরেও আমি তার কাছে আকর্ষণীয়। আসলে বয়স লুকানোর বিষয় না, বরং উদ্‌যাপনের বিষয়। আমি এমন ছবি করি যেখানে আমার বয়স স্পষ্ট বোঝা যায়, সে জন্য গর্বিত। আমি চাই আমার দর্শক সে ভাবেই দেখুন, যেমনটা আমি ব্যক্তিগতে জীবনে।’

আরও পড়ুনঃ   ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন তামান্না

তবে কারিনা নিজেকে ফিট রাখতে ডায়েটের ওপর বেশ সতর্ক। তার কথায়, ‘বোটক্স না করালেও শরীরচর্চা করি। ভালো খাওয়া দাওয়া করি, ভালো ওয়াইন ছাড়া মদ্যপান করি না। ভালো বন্ধুদের সঙ্গেও যোগাযোগ রাখি।’

একসময় জিরো সাইজের ছিলেন কারিনা কাপুর। সেই নায়িকা এখন দুই সন্তানের মা। ক্যারিয়ারের মধ্যগগনে থেকে সাইফকে বিয়ে করেন। যদিও সে সময় বিয়ে করতে নাকি অনেকেই নিষেধ করেছিলেন তাকে। কিন্তু কথা শোনেননি কারিনা। কারণ নিজের জীবনের সিদ্ধান্ত নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST