১২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পবায় অবৈধভাবে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বিএসটিআই’র জরিমানা

স্টাফ রিপোর্টার : বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে ‘ব্যাটারি পানি’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন সম্বলিত মনোগ্রাম ব্যবহার করায় বায়ার ভোলাবাড়ীস্থ আবির ব্যাটারি পানি প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকাজরিমানা করেছে বিএসটিআই পরিচালিত এক ভ্রাম্যমান আদালত। একই সাথে এ অভিযানে প্রায় ৪ হাজার লিটার নিম্নমানের ব্যাটারি পানি ও ৮০০ টি মোড়ক ধ্বংস করা হয়।

বিএসটিআই এর পক্ষ থেকে বলা হয়েছে,প্রতিষ্ঠানটি প্রায় তিন বছর যাবৎ অবৈধভাবে লাইসেন্স ছাড়াই গোপনে স্পার্ক, ভলভো’র মতো বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের ব্র্যান্ড নকল করে ব্যবসা পরিচালনা করে আসছিলো। সেই সাথে প্রতিষ্ঠানটির পণ্য উৎপাদনে রিভার্স অসমোসিস মেশিন, অ্যানায়ন, ক্যাটায়নের মতো যথাযথ যন্ত্রপাতি ছিলো না এবং পরিবেশও ছিলো উৎপাদনের অযোগ্য। প্রতিষ্ঠানটির উৎপাদিত পানির টিডিএস নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না থাকায় তা গাড়ি ও আইপিএসসহ যেকোনো ডিভাইসের ব্যাটারির জন্য মারাত্মক ক্ষতিকর বিধায় তার উৎপাদন তথা বিক্রি-বিতরণ বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে ভোক্তা অধিকারের পৃথক অভিযানে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার জরিমানা

একই এলাকায় নিউ স্বাদ মুড়ি মিল নামক অন্য আরেকটি প্রতিষ্ঠানকে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ‘মুড়ি’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন সম্বলিত মনোগ্রাম ও আগাম উৎপাদনের তারিখ ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা এবং প্রায় ৪০ হাজার টিমোড়ক জব্দ ও ধ্বংস করা হয়।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার জব্দ

রাজশাহী পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ হাসান এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিএসটিআই বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

জনস্বার্থে রাজশাহীর বিএসটিআই কর্তৃক এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে বিএসটিআই সূত্রে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে গাড়ি চলাচল ৫৩ হাজার, টোল আদায় পৌনে ৪ কোটি

৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা গ্রেপ্তার

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

ভূমিকম্পে কাঁপল দেশ

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

১০

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

১১

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১২

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

১৩

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

১৪

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

১৫

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

১৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১৭

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৮

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১৯

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

২০

Design & Developed by: BD IT HOST