স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুর উপজেলা সদরে পৃথক অভিযান পরিচালনা করে চার ব্যবসা প্রতিষ্ঠানের ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস ও সহকারী পরিচাল (মেট্রো) ফজলে এলাহী।
পৃথক অভিযানে মেসার্স রাব্বী এন্টারপ্রাইজ ও সাফোয়ান টেইলার্স এন্ড ক্লথ স্টোর এন্ড উপহারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি এবং আমদানিকারকের স্টিকারবিহীন কসমেটিকস বিক্রয়ের অভিযোগে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিয়ন মেডিসিন কর্ণার ও মা গিফট কর্ণারে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন, ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ সংরক্ষণ এবং আমদানিকারকের সিলবিহীন কসমেটিকস বিক্রির অভিযোগে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। ভোক্তার স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানান অভিযান পরিচালনা করা কর্মকর্তারা।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST