১১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্ন

অনলাইন ডেস্ক : সর্বকালের সবচেয়ে দুর্বল অবস্থায় পৌঁছেছে ভারতীয় রুপি। মার্কিন ডলারের বিপরীতে সোমবার (১১ নভেম্বর) ভারতীয় রুপির বিনিময় হার আরও ১ পয়সা কমে গেছে।

এতে করে ভারতে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে ৮৪ দশমিক ৩৮ রুপিতে পৌঁছেছে। আর এর ফলে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্ন স্তরে নেমে গেল।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এর আগে গত শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার আরও ৫ পয়সা কমে যায়। তাতে ভারতে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে হয়েছিল ৮৪ দশমিক ৩৭ রুপি। সোমবারের আগ পর্যন্ত এটিই ছিল মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির সর্বকালের সর্বনিম্ন দাম।

কিন্তু সপ্তাহ শুরুর দিন সোমবার দিনের শুরুতেই মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি আরও ১ পয়সা কমে গেলে ভারতীয় এই মুদ্রার মান সর্বকালের সর্বনিম্ন ৮৪ দশমিক ৩৮ রুপিতে নেমে যায়। ফরেক্স ব্যবসায়ীরা বলছেন, ডলার সূচকে ওঠা-নামা না হলে বা বিদেশি তহবিলের প্রবাহে মন্দা না হলে রুপির চাপে থাকার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ   বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লাহর, পালিয়েছেন লাখ লাখ ইসরায়েলি

এদিকে মার্কিন ডলারের বিপরীতে রুপির দামের পতন ঠেকাতে বৈদেশিক রিজার্ভ থেকে বিপুল অর্থ বিক্রি করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। কিন্তু তা সত্ত্বেও নিম্নমুখী রয়েছে রুপির সূচক।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ডলারের বিপরীতে রুপির দামের পতন ঠেকাতে ২ হাজার ৬০০ কোটি ডলার বিক্রি করেছে আরবিআই। গত সেপ্টেম্বরের শেষ থেকে এই ডলার বিক্রি শুরু করে ভারতের এই কেন্দ্রীয় ব্যাংক। ভারতীয় মুদ্রাকে শক্তিশালী করতে গত এক মাসের মধ্যেই ওই পরিমাণ ডলার বিক্রি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মূলত চলতি নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হতেই বিশ্ব বাজারে শক্তিশালী হতে শুরু করে ডলার। ফলে অনেকটা নেমে যায় ভারতীয় রুপির মূল্য।

প্রসঙ্গত, রুপির মূল্যবৃদ্ধি করার লক্ষ্যে ডলার কিনতে এবং রুপির অবমূল্যায়ন থামাতে ডলার বিক্রি করতে পারে ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই। বিশেষজ্ঞদের দাবি, গত কয়েক মাস ধরে এই দুটি কাজই করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। প্রথমে রুপির দ্রুত মূল্যায়ন বন্ধ করতে ডলার কিনে নেয় আরবিআই। পরবর্তীতে মুদ্রার দাম পড়তে শুরু করায় মার্কিন ডলার বিক্রি করা শুরু করে রিজার্ভ ব্যাংক।

আরও পড়ুনঃ   ব্রাজিলে অভ্যুত্থানচেষ্টায় বলসোনারো সরাসরি জড়িত ছিলেন

আরবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১০ সেপ্টেম্বর ডলারের বিপরীতে ৮৩ দশমিক ৯৭ রুপিতে নেমে যায় ভারতীয় মুদ্রা। কিন্তু ২০ সেপ্টেম্বরের মধ্যেই দাম বৃদ্ধি পাওয়ায় তা ফের ৮৩ দশমিক ৪৯ রুপিতে চলে আসে। এরপর রিজার্ভ ব্যাংক ডলার কিনতে শুরু করলে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত বাড়তে শুরু করে।

অবশ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়লেও রুপির দামের পতন আটকানো যায়নি। গত ২৭ সেপ্টেম্বর ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দাম দাঁড়ায় ৮৩ দশমিক ৬৭ রুপিতে। এই দর নামতে নামতে গত শুক্রবার আরও কমে ৮৪ দশমিক ৩৪ রুপিতে নেমে যায়।

আর সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবসে বিনিময় হার আরও কমে ভারতীয় রুপির মান পৌঁছাল সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST