১০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বরুণের স্ত্রী-পরিবারের কথা শুনে কান্না চেপে রাখলেন সামান্থা

অনলাইন ডেস্ক : ২০২১ সালে দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য তাদের দাম্পত্যে জীবনের ইতি টানেন। এরপর কেটে গেছে অনেকটা সময়। নিজেকে কাজে আরও বেশি ডুবিয়েছেন সামান্থা।

অন্যদিকে নাগা চৈতন্যও অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। আগামী ৪ ডিসেম্বর চারহাত এক হচ্ছে তাদের। সামান্থার সঙ্গে বিচ্ছেদের পরই শোভিতার গলায় মালা দিতে চলেছেন এই নায়ক।

তবে এত কিছুর পরেও সামান্থার সময় যেন এগোয়নি। কাজ নিয়ে ব্যস্ত থাকলেও মানসিকভাবে তিনি এখনও ২০২১-এর আগেই আটকে রয়েছেন! এমনটাই মনে করছেন ভক্তরা।

সম্প্রতি সামান্থা ও বরুণ ধওয়ান তাদের ওয়েব সিরিজ ‘সিটাডেল হানি বানি’র প্রচারে এক অনু্ষ্ঠানে হাজির হয়েছিলেন। সেই অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সামান্থা গুমোট হয়ে আছেন। নিজের ভেতরের কষ্ট চাপা দেওয়ার চেষ্টা করছেন। মুখে হাসি লেগে থাকলেও তার চোখ বলছে, তিনি ভালো নেই।

আরও পড়ুনঃ   আম্বানীদের বিয়েতে টালি শিল্পীরা, বিস্ফোরক মন্তব্য শ্রীলেখার

মূলত অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে বরুণ তার স্ত্রী ও পরিবার নিয়ে কথা বলতে শুরু করেন। যেখানে তিনি বলেন, এটা আমার জীবনের গুরুত্বপূর্ণ পর্ব ছিল। আমি আর নাতাশা সেই সময়েই পরিবার পরিকল্পনা করি। ‘সিটাডেল হানি বানি’ সিরিজে আমার চরিত্রটিও পরিবারকেন্দ্রিক। নায়ক পরিবার চায়। আমার মধ্যেও এই চাহিদা রয়েছে। আমি সবসময় পরিবারকে প্রাধান্য দিয়েছি। তাই চরিত্রটি সহজে বুঝতে পেরেছি।

আরও পড়ুনঃ   ৯ বছর পর বলিউডে ফিরছেন আদনান সামি

বরুণ নিজের স্ত্রী নাতাশা ও তার পরিবার নিয়ে কথা বলছিলেন ঠিকই। কিন্তু দর্শকের চোখ ছিল সামান্থার উপর। এই কথাবার্তার সময়ে সামান্থার চোখের কোণ যেন হঠাৎই চিকচিক করে ওঠে।

নেটাগরিকের কথায়, ‘সামান্থা বোধ হয় চিৎকার করে কাঁদতে চাইছেন।’ আর এক অনুরাগী লেখেন, ‘আমার সত্যিই সামান্থার জন্য খুব খারাপ লাগছে। তিনিও তো এমনই একটা পরিবার চেয়েছিলেন।’

২০১৭ সালে সামান্থা ও চৈতন্য বাগ্‌দান পর্ব সেরেছিলেন। ২০১৯-এ তারা বিয়ে করেন। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। শোনা যায়, সন্তান ধারণের জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন সামান্থা। কিন্তু সে সময়ই বিচ্ছেদ ঘটে এই দম্পতির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

১০

নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

১১

রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

১৩

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

১৪

বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময়

১৫

বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১৬

রাকাব-এ নিয়াগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১৭

প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

বাঘায় দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ এক নারী গ্রেফতার

১৯

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST