১৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

৯ বছর পর বলিউডে ফিরছেন আদনান সামি

অনলাইন ডেস্ক : উপমহাদেশের জনপ্রিয় গায়ক আদনান সামির কথা মনে আছে নিশ্চই। নব্বই দশকের ক্যাসেট, ভিসিআর এর যুগে হরহামেশাই বাজতো তার গান। এরপর তার গানের ধারা স্বাভাবিক গতিতে চলতে থাকলেও ২০১০ এ এসে অস্তিত্ব হারাতে থাকেন সামি। এরপর একরকম লাপাত্তাই হয়ে যান গানের জগৎ থেকে। যদিও শেষের কয়েক বছর তিনি শুধু সংগীত পরিচালনার কাজই চালিয়ে গেছেন।

এর মাঝে কেটে গেছে অনেকগুলো বছর। মাঝে তার দৈহিক গড়ন নিয়েও শুরু হয় চর্চা। হঠাৎ সামি নিজেকে ধরা দেন স্লিম ফিগার লুকে। তা নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা করলেও অনেকের আগ্রহ ছিল এই শিল্পীর কামব্যাক নিয়ে।

শোনা যাচ্ছে, সবকিছু গুছিয়ে আবারও হিন্দি সিনেমার প্লেব্যাকে আসছেন আদনান সামি। দীর্ঘ ৯ বছর পর ফিরছেন তিনি; কাজ করবেন কাসুর এবং ভিকি অউর বিদ্যা কা ওয়ালা নামে দুটি ছবিতে।

আরও পড়ুনঃ   কার সঙ্গে প্রেম করছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তার অনুরাগীদের উদ্দেশে এমনই আশাবাদ দিলেন আদনান সামি। জানালেন, তার সময়ের দরকার ছিল বিধায় তিনি বিশ্রামে ছিলেন। গায়কের কথায়, ‘কোনো প্লানও ছিল না, হিসেবও ছিল না। আমার নিজের একটু সময় দরকার ছিল নিজেকে পুনরুজ্জীবিত করে তোলার জন্য, নতুন গানের জন্য নিজেকে তৈরি করব বলে। যা নতুন গান আসবে সেটাকে গ্রহণ করার জন্য তৈরি হব বলে সময় নিতাম। কিন্তু ভাবিনি এতটা সময় লেগে যাবে। আসলে সময় বড্ড দ্রুত কেটে যায়। আমার তো আজও মনে হয়, এই তো সেদিন বজরঙ্গী ভাইজান হল আর তাতে আমি ভর দো ঝোলি গাইলাম। আমি আমার নতুন গানগুলো নিয়ে দারুণ উচ্ছ্বসিত।’

আরও পড়ুনঃ   আদানির ছেলের বিয়েতে আসছেন টেলর সুইফট

তিনি এদিন আরও জানান, ‘আমি এখন কাজের জন্য একেবারে প্রস্তুত। বিশ্ব জুড়ে নানা জায়গায় আমি এখন কনসার্ট করে বেড়াচ্ছি। আবার রেকর্ডিং ফেজে ফিরেছি। স্বাধীন ভাবে কিছু গান বানাচ্ছি, এটা আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ।’

আদনান মশকরা করে জানালেন, কিছুটা অলস হয়ে গেছেন তিনি। তবে তার এই ৩৫ বছরের ক্যারিয়ারে বিভিন্ন ধরনের গান গেয়েছেন বলেও জানান। তবে তিনি খুব বেশি গান গাননি কারণ গানটা তার কাছে ইমোশনাল একটা ব্যাপার। শুধু ব্যবসা নয়। তার ভালো লাগার জায়গাও এটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST