২৯ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

লালপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৮

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে এক দিনে কুকুরের কামড়ে দুই শিশুসহ আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যা থেকে রাত পযন্ত উপজেলার বিলমাড়িয়া ও লালপুর ইউনিয়নের মোমিনপুর, বাকনা, রামকৃষ্ণপুর ও মোহরকয়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, মোহরকয়া গ্রামের আজবার আলীর ছেলে রিফাত (৯), বাকনাই গ্রামের ওসমান আলীর স্ত্রী জবা বেগম (৬০), নবীর উদ্দিনের ছেলে নাজির হোসেন (৩৫), একই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে আবদুল কাদের (৪০), মমিনপুর গ্রামের পারভেজ আলীর ছেলে জোবায়ের আলী (৪), বাবুল চৌকিদারের ছেলে লালন (২৯), মিন্টু সরদারের ছেলে আরিফ (৩০) ও রামকৃষ্ণপুর গ্রামের মৃত বদ্র ম-লের ছেলে জামাল (৪৫)।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুসহ বয়স্করা কুকুরের আক্রমণের শিকার হলে তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠান। এ ঘটনার পর থেকে এলাকায় কুকুর আতঙ্ক বিরাজ করছে।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরুজ্জামান শামীম বলেন, কুকুরের কামড়ের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের জলাতঙ্ক ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। তিন দিন পর দ্বিতীয় ডোজ এবং সাত দিন পর তৃতীয় ডোজ ইনজেকশন নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST