৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়ক ১ ঘণ্টা অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের চরজোতপ্রতাপ ঠাকুরানি দুর্গামাতা মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কের শিবতলা এলাকায় অবস্থান নিয়ে এক ঘণ্টার বেশি সময় অবরোধ করেন সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় আটকা পড়ে স্থলবন্দরের পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন।

সনাতন ধর্মাবলম্বীদের অবরোধের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া। তিনি বলেন, ‘স্থানীয় মন্দিরগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি পুলিশের টহল জোরদার করা হয়েছে।’

অবরোধকারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিন দিন ধরে রাতে মন্দিরে ইটপাটকেল ছুড়ছে দুর্বৃত্তরা। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েও কোনো ফল পাননি। গতকাল শুক্রবার রাতে একইভাবে মন্দিরের মূল ফটকে ইট ছোড়া হয়। এতে বিক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা লাঠিসোঁটা নিয়ে সড়কে নেমে আসে। সড়কে বাঁশ ও ইট ফেলে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। অবরোধের কারণে সড়কের দুপাশ শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ   রাবির তিন হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের পদত্যাগ

চরজোতপ্রতাপ ঠাকুরানি দুর্গামাতা মন্দিরের সাধারণ সম্পাদক অজিত কুমার দাস জানান, হিন্দুদের উত্ত্যক্ত করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে মন্দিরে ইটপাটকেল ছুড়ছে। দোষীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে আবারও সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আরও পড়ুনঃ   যশোরের শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর সমাধিসৌধে বিজিবি‘র পুষ্পস্তবক অর্পন ও গার্ড অব অনার প্রদান

সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন তানভীর হাসান বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা ২৪ ঘণ্টার যে আল্টিমেটাম দিয়েছেন, তার আগেই দোষীদের ধরা হবে। ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে সে জন্যই সেনাবাহিনী সর্বাত্মক সচেষ্ট থাকবে। তিনি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে এবং দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ওসি জাকারিয়া বলেন, গতকাল রাতেই ঘটনাস্থলের আশপাশের সবগুলো সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপকারীকে অচিরেই আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১২

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৩

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

১৪

রাজশাহীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

১৫

নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

১৬

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

১৭

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের

১৮

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

১৯

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

২০

Design & Developed by: BD IT HOST