৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মাঠে গড়াচ্ছে এনসিএল টি-টোয়েন্টি, থাকবেন না শান্ত-মুস্তাফিজরা

অনলাইন ডেস্ক : গত মাসে শুরু হয়েছিল জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) আসর। তবে লঙ্গার ভার্সনের খেলা শেষ হলেই শুরু হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল।

এবার জানা গেল টুর্নামেন্টে শুরুর সময় এবং ভেন্যুর তালিকা। এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে ১১ ডিসেম্বরে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক নির্বাচক।

গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। ডিসেম্বরেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। আর তার আগেই এই নতুন টুর্নামেন্টের করতে যাচ্ছে বিসিবি। মূলত দেশি ক্রিকেটারদের কথা চিন্তা করেই এমন টুর্নামেন্ট।

আরও পড়ুনঃ   ডা. কাজেম হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে মোট আট দল। বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থাকায় জাতীয় দলের অনেক ক্রিকেটারকেই দেখা যাবে না এই টুর্নামেন্টে। তবে ওয়ানডে সিরিজ শেষে দেখা যেতে পারে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদদের। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমানদের পাওয়া যাবে না সিরিজ থাকায়।

আরও পড়ুনঃ   জাতীয় পার্টিকে ‘নিশ্চিহ্ন’ করতে মিছিলের ডাক হাসনাতের

কেননা ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। পরে একদিন বিরতির পর দ্বিতীয় ম্যাচ ১৭ ডিসেম্বর। আর সিরিজের শেষ ম্যাচটি ১৯ ডিসেম্বর। অন্যদিকে এনসিএল ফাইনাল ২৩ ডিসেম্বর। যে কারণে টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটারদের এই এনসিএল টুর্নামেন্টে দেখা যাবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST