৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সুখবর দিলেন রুনা খান

অনলাইন ডেস্ক : ক্যারিয়ারে প্রায় দুই দশক ধরে নিজেকে পর্দায় মেলে ধরেছেন অভিনেত্রী রুনা খান। অসংখ্য নাটকে কাজ করে আজ দর্শকপ্রিয় অভিনেত্রীদের সারিতে জায়গা করে নিয়েছেন তিনি। বয়সের সঙ্গে ধরে রেখেছেন নিজের রূপ, লাবণ্য।

এরই মধ্যে নিজের ওজন কমিয়ে রাতারাতি আলোচনায় চলে আসেন রুনা খান। কখনও ছড়িয়ে দেন রূপের দ্যুতি, আবার কখনও সাহসী অবতারে নিজেকে মেলে ধরে তাক লাগিয়েও দেন অনুরাগীদের। এ নিয়ে অবশ্য বিতর্কও কম হয়নি অভিনেত্রীকে নিয়ে। এসব কোনোকিছুকেই তোয়াক্কা না করে নিজের মতো করে এগিয়ে গেছেন, সাফল্যের মুখ দেখছেন অনায়াসেই।

এইতো দিন কয়েক আগেই, কাজল আরেফিন অমির ওয়েব কনটেন্ট ‘অসময়’-এ কাজ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন অভিনেত্রী। এ নিয়ে রুনা মনে করেন, ‘অসময়’ তাকে সুসময় এনে দিয়েছে। এখন ওয়েব কনটেন্টে কাজ করার পাশাপাশি ধারাবাহিকভাবে যুক্ত হচ্ছেন সিনেমাতেও।

আরও পড়ুনঃ   নেটিজেনদের মন্তব্যের উত্তরে নুসরাত বললেন, ‘তারা ফ্রাস্ট্রেটেড’

 

তবে গত জুলাইয়ের পর নিজেকে একরকম আড়াল করে নিয়েছিলেন রুনা। সামাজিক মাধ্যমেও দেখা যায়নি তাকে। এখন আস্তে আস্তে নিজেকে ধরা দিচ্ছেন অভিনেত্রী। কখনও বিভিন্ন লুকে নিজেকে ধরা দিচ্ছেন, আবার কখনও নিজের কাজ নিয়েও দিয়ে যাচ্ছেন সুসংবাদ।

জানা গেছে, জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’ সিনেমায় দেখা যাবে রুনা খানকে। দেশে শিশু বিক্রির খবর প্রায়ই শোনা যায়। সেই শিশু বিক্রির ঘটনা নিয়েই নাকি নির্মিত হয়েছে ‘লীলা মন্থন’ এর গল্প। গণমাধ্যমের মুখোমুখি হয়ে রুনা বলেন, ‘নতুন সিনেমায় যুক্ত হওয়ার সময় প্রথমেই চিন্তা করি এমন গল্পে কাজ করব, যেখানে জীবন খুঁজে পাওয়া যায়। সহজ করে বললে জীবনঘনিষ্ঠ গল্পেই কাজ করতে পছন্দ করি। লীলা মন্থন তেমন গল্পের একটি সিনেমা।’

আরও পড়ুনঃ   সমুদ্রে মাছ ধরছেন প্রভা

তবে লীলা মন্থন ছাড়াও নতুন একটি ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন রুনা খান। এছাড়াও এই অভিনেত্রীর আরও নাকি দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়। একটি মাসুদ পথিকের ‘বক’, অন্যটি কৌশিক শংকর দাসের ‘দাফন’। ‘অসময়’-এ রুনার অভিনয় দেখার পর এবার দর্শকদের আগ্রহ একটু বেশি; ছবিগুলোতে কতটা চমক দেখাতে পারেন, সেটিই এখন দেখার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST