৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীর গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে রাজশাহীর নবাগত প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আইন অনুযায়ী কাজ করবো, ব্যক্তিগতভাবে কাউকে চিনতে চাই না। আমাদের কাজের ক্ষেত্রে কোন ধরনের ভুল থাকলে, আপনারা সুধরে নিবেন। আমরা বৈষম্যহীনভাবে কাজ করতে চাই, দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়নের স্বার্থে একসাথে কাজ করতে চাই। এক্ষেত্রে আমাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমরা যেন ক্ষমতার দাপট না দেখায়- এর অন্যথা হলে আমাদেরও একই পরিণতি হবে। সেই লক্ষ্যে নিজেদের মধ্যকার বিভেদ ভুলে একসাথে কাজ করবো। প্রতিটি পদক্ষেপে গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতার পাশাপাশি অবশ্যই সমষ্টিগত স্বার্থে কাজ করবো। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নবাগত জেলা প্রশাসক আরও বলেন, গণমাধ্যমকর্মীরা জাতির বিবেক ও চোখ। এই চোখ যেন এক পক্ষে কাজ না করে। এই জেলার বিভিন্ন দফতরে অনিয়মগুলো খুঁজে বের করে তা সংস্কারের চেষ্টা ও সময়ক্ষেপণ না করে দ্রুত সমাধানের জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন। এক্ষেত্রে সংবাদ পরিবেশনের পূর্বে তথ্যগুলো গণমাধ্যমকর্মীদের সঠিকভাবে যাচাই করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ   Your Daily Dose of Current Events, Weather Updates, and Political Developments

এসময় মতবিনিময়কালে সাংবাদিকরা রাজশাহীর ইজারা দেওয়া খালগুলো উম্মুক্ত করে দেওয়া, বিভিন্ন হাট-বাজার ও বালু ঘাট ইজারার অনিয়ম দূর করা, ডিসি অফিসের দুর্নীতি বন্ধ করা, এলআর ফান্ডের স্বচ্ছ হিসাব রাখা, ভূমি সেক্টরকে নিষ্কলুষ করা, নীরব চাঁদাবাজি বন্ধ করা, দখলদারি বন্ধ, জলাবদ্ধতার সমাধান এবং আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যপারে নবাগত জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

মতবিনিময়ের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদের প্রতি ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করে শ্রদ্ধা জানান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার অসীম কুমার এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, রাজশাহী এডিটর্স ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক মো. আফজাল হোসেন, রাজশাহী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও রাজশাহী এডিটর্স ফোরামের সাধারন সম্পাদক রাজশাহী সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবিব অপু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: আওয়াল, টিভি জার্নালিস্ট এসোসিয়েসন এর সভাপতি মেহেদী হাসান শ্যামল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগের সাধারন সম্পাদক ও দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার হুমায়ুন কবীরসহ জেলার বিভিন্ন প্রিন্ট, টিভি ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুনঃ   অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা

উল্লেখ্য, নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার গত ৩ নভেম্বর রাজশাহীর ১২৭তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর জন্ম যশোর জেলায়। তিনি ২৫তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদানের পর তার প্রথম কর্মস্থল ছিল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST