৩১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন

অনলাইন ডেস্ক : ঢাকার মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় গার্মেন্টসকর্মীদের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পোশাক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় সেনাবাহিনীর একটি গাড়ি ও পুলিশের একটি লেগুনায় আগুন দিয়েছেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে সংঘর্ষ শুরু হয়। এতে কচুক্ষেত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

জানা যায়, চাকুরিচ্যুতি ও স্থানীয় একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে সকাল ৮টার দিকে হাজারো গার্মেন্টসকর্মী মিরপুর ১৪ ও কচুক্ষেত এলাকার সড়কে অবস্থান নেন। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের শান্ত করতে এলে পোশাক শ্রমিকদের আন্দোলন থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ভাঙচুর শুরু করেন। আত্মরক্ষায় পুলিশ লাঠিচার্জ করে। একপর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন শ্রমিকরা।

আরও পড়ুনঃ   আগাম সতর্ক না করে বাঁধ খুলে দেওয়া অমানবিক: নাহিদ ইসলাম

সংঘর্ষে দুই পোশাকশ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন আল আমিন (১৮) ও ঝুমা আক্তার (১৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাফরুল থানার ওসি কাজী গোলাম মোস্তফা বলেন, বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়েছে। একপর্যায়ে পোশাকশ্রমিকেরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

আরও পড়ুনঃ   ফ্রান্সে গিয়ে আবারও বিরূপ পরিস্থিতির মুখে এমি মার্টিনেজ

স্থানীয়রা জানিয়েছেন, উভয় পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার প্রায় এক ঘণ্টা চলে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘাতের ফলে ওই এলাকায় যানবাহন চলাচল প্রায় দুই ঘণ্টার জন্য বিঘ্নিত হয়।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১০

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১১

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১২

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৩

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৫

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৬

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৭

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১৮

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৯

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

২০

Design & Developed by: BD IT HOST