২৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে হাঁসুয়া নিয়ে মিটার রিডারের ওপর গ্রাহকের হামলা, বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে মিটারের রিডিং তুলতে তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক রিডার।আহত মিটার রিডারের নাম সালাউদ্দিন আল সবুজ। তিনি নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর অধীনে কাজ করেন। তার বাড়ি নগরের আমবাগান এলাকায়।গত শনিবার বিকাল ৫টার দিকে নগরীর কয়েরদাঁড়া এলাকায় গ্রাহক বাবুল আক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর বাবুল আক্তার (৪৫) নামের ওই গ্রাহকের বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)। এ নিয়ে থানায় একটি অভিযোগও দেওয়া করেছেন আহত সবুজ।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬

সালাউদ্দিন আল সবুজ জানান, প্রতিমাসেই বাবুল আক্তারের বাসার মিটারের রিডিং তুলতে গেলে তিনি ঝামেলা করেন। শনিবার বিকালে সবুজ আবারও চলতি মাসের মিটারের রিডিং তুলতে যান বাবুলের বাড়িতে। কিন্তু তিনি তাতে বাঁধা দেন। নিষেধ করলে তিনি সেন্ডেল খুলে সবুজের গালে মারেন। আত্মরক্ষায় সবুজ তাঁকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। এরপর উঠেই হাঁসুয়া নিয়ে সবুজের ওপর আক্রমণ করেন।এতে নিজেকে বাাঁচাতে গেলে সবুজের ডান হাতের একটি আঙ্গুল কেটে যায়। কাটা আঙ্গুলে সাতটি সেলাই পড়েছে।

এ সময় আশপাশের লোকজন সবুজকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান।তবে অভিযোগের বিষয়ে কথা বলতে বাবুল আক্তারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, রাতে একটি খুনের ঘটনা নিয়ে পুলিশ ব্যস্ত ছিল। মিটার রিডার সবুজ একটা অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী একেএম শাহাদাত হোসেন বলেন, ‘ঘটনাটি আমরা জানি। ঘটনার পর বাবুল আক্তারের বাসার বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তাঁকে অফিসে ডাকা হয়েছে। পাশাপাশি থানায় অভিযোগ করা হয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST