২৫ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছেন: নুর

অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, রাষ্ট্র চালানো ছেলেমানুষি নয়। অন্তর্বর্তী সরকার তামাশা করছে। তাই এই সরকারকে তল্পিতল্পা গোছানোর প্রস্তুতি নিতে বললেন তিনি।

শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর উত্তরার আজমপুরে এক দোয়া ও স্মরণসভায় তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে নুর বলেন, আপনাদের নেতা বানানোর জন্য ছাত্র-জনতা জীবন দেয়নি। গেল দেড় দশকে বিরোধী নেতাদের জেলে পুরে দেশে ভারতীয় তাঁবেদারি কায়েম করা হয়েছিল। এরপর অন্তর্বর্তী সরকারকে আমরা ক্ষমতায় বসালাম, কিন্তু তারা আমাদের সঙ্গে তামাশা করছে। জাতীয় সরকার গঠন না করে পদে পদে বাধান সম্মুখীন হচ্ছেন। রাষ্ট্র চালানো ছেলেমানুষি না। তাই ৬ মাসের মধ্যে তল্পিতল্পা গোছানোর প্রস্তুতি নেন।

আরও পড়ুনঃ   সিরিজ বাঁচাতে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

‘এক মাস সময় দিলাম, শহীদদের এক কোটি টাকা দেবেন আর আহতদের ৫০ লাখ টাকা করে দিতে হবে। ভংচং বাদ দেন, এক মাসের মধ্যে সবার পাওনা দিয়ে দেবেন’, যোগ করেন তিনি।

নুর বলেন, ‘শেখ হাসিনা পদত্যাগ করল কি করল না সেটা ব্যাপার না। রাষ্ট্রপতি পদত্যাগের বিষয় নিয়ে ভিন্ন মত দেখা যাচ্ছে। যিনি মিথ্যাচার করেন তার সেই পদে থাকার অধিকার নেই। রাষ্ট্রপতি আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছেন। ওনাকে সুযোগ দেয়া যাবে না।’

আওয়ামী লীগ সুযোগ পেলে আবারও ফনা তুলে আঘাত করবে মন্তব্য করে তিনি বলেন, গুহা থেকে আওয়ামী লীগের নেতারা যতই আস্ফালন দেখান না কেন, এ দেশে আওয়ামী লীগের জায়গা হবে না। মানুষকে আহত নিহত করে শেখ হাসিনা এ দেশে রাজনীতি করবে তা হতে দেয়া যাবে না।

আরও পড়ুনঃ   বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৩০০ টাকা করার দাবিতে সংবাদ সম্মেলন

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, কয়েকজনকে দেখে মনে হয় সব আন্দোলন তারাই করেছেন। কিন্তু ২০১৮ ভুলে যাবেন না। গণ অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের ভূমিকা এ দেশের মানুষ জানে।

তিনি বলেন, শেখ হাসিনার বিদায় হলেও সরকারের সব শাখায় ফ্যাসিবাদের দোসর রয়ে গেছে। ফ্যাসিবাদ মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবেই। পুলিশের নামে মামলা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

১১

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১২

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

১৩

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

১৫

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

১৬

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১৭

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১৮

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১৯

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

২০

Design & Developed by: BD IT HOST