৬ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৩০০ টাকা করার দাবিতে সংবাদ সম্মেলন

রাবি প্রতিনিধি : বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষার আবেদন ফি ৪ হাজার ২০ টাকার পরিবর্তে সর্বোচ্চ ৩০০ টাকা করার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন অনুষদের শিক্ষার্থীরা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে সারা দেশের আইনের শিক্ষার্থীরা একযোগে কর্মসূচি পালনসহ চলমান সার্কুলার প্রত্যাখ্যান করবেন বলে ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। এ সময় আইন অনুষদের একদল শিক্ষার্থী উপস্থিত ছিল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুল হাসান সজীব। তিনি বলেন, বাংলাদেশ বার কাউন্সিলের সম্প্রতি ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২০ টাকা। যা সাধারণ জনগণ ও দেশের আইনের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অযৌক্তিক ও অসহনীয়। এই উচ্চ ফি অধিকাংশ শিক্ষার্থীর পক্ষে বহন করা অসম্ভব, বিশেষ করে, যারা গ্রামাঞ্চল বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ভবিষ্যৎ আইনজীবী। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের অন্যান্য পাবলিক পরীক্ষা যেমন—বিসিএস, ব্যাংক নিয়োগ, বিশ্ববিদ্যালয় ভর্তিতে আঞ্চলিক পর্যায়ে পরীক্ষা সম্পন্ন হওয়ার পরও আবেদন ফি সর্বোচ্চ ৩০০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়। সেখানে বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৪ হাজার ২০ টাকা নির্ধারণ করে একধরনের বৈষম্য সৃষ্টি করেছে, যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।’ কামরুল হাসান সজীব আইন অনুষদের শিক্ষার্থীদের পক্ষে তিনটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—চলমান বিজ্ঞপ্তি, যা কার্যকর রয়েছে ৩১ মার্চ পর্যন্ত, তা অবিলম্বে বাতিল করতে হবে; নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করতে হবে; সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে মানবিক ও যুক্তিসংগত ফি ৩০০ টাকা উল্লেখ করা হয়েছে, সেটি নির্ধারণ করতে হবে। কামরুল হাসান সজীব আরও বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এ দাবি কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত উদ্দেশ্যপ্রণোদিত নয়। এটি সাধারণ শিক্ষার্থীদের স্বার্থরক্ষার আন্দোলন, যেখানে সারা দেশের আইনের শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের পূর্ণ সমর্থন রয়েছে। আমরা বার কাউন্সিল কর্তৃপক্ষকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দাবি পূরণে ব্যর্থ হলে সারা দেশের আইনের শিক্ষার্থীরা একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করবে এবং বর্তমান সার্কুলার প্রত্যাখ্যান করবে।’ এর আগে গত শনিবার একই দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

ঈদ-উল-আযহা উপলক্ষে আরএমপির সাধারণ নির্দেশনাসমূহ

১০

রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থের চেক হিসাব বিভাগে হস্তান্তর

১১

ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই-রেলমন্ত্রী

১২

নিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপন

১৩

রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তার

১৪

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

১৫

শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৬

গরমে পথচারীদের মাঝে ‘শুভেচ্ছা রিয়েল এস্টেট’র শরবত ও বিস্কুট বিতরণ

১৭

বাঘায় যাত্রীবাহী বাস ‘সি লাইন’ এর শুভ উদ্বোধন

১৮

তাহেরপুর বাসস্ট্যান্ডের জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

১৯

রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম : ভূমিমন্ত্রী মিনু

২০

Design & Developed by: BD IT HOST