২৫ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

আফগান সীমান্তের কাছে পাকিস্তানের ১০ পুলিশকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক : পাকিস্তানে জঙ্গিদের হামলায় কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটির আফগান সীমান্তের কাছে একটি চেকপয়েন্টে জঙ্গি হামলায় তারা প্রাণ হারান। এই ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

পাকিস্তানের তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। শুক্রবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগান সীমান্তের কাছে একটি চেকপয়েন্টে ১০ পুলিশকে গুলি করে হত্যা করা হয়েছে বলে কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন।

আরও পড়ুনঃ   ফারাক্কার ১০৯ গেট খুলে দিলো ভারত

নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেছেন, “প্রায় এক ঘণ্টা ধরে তীব্র গুলি বিনিময় চলে। এই হামলায় ১০ জন ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি কর্মী শহীদ হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন।”

এএফপি বলছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় পুলিশের সহায়ক বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির একটি পোস্টে বড় ধরনের আক্রমণ চালায় প্রায় ২০ থেকে ২৫ জন জঙ্গি। আর এতেই হতাহতের এই ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ   ইসরাইলের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করছে তুরস্ক

পাকিস্তান তালেবান এএফপিকে দেওয়া এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তানে চরমপন্থা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানি তালেবান বেশিরভাগ সময়ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

এই অঞ্চলে উগ্রবাদীরা পুলিশের ওপরও নিয়মিত হামলা চালিয়ে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST