২৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

নওগাঁয় স্কুলছাত্রীর শ্লীলতাহানি, প্রধান শিক্ষক আটক

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ বুধবার কুড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা ওই শিক্ষকের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

অভিযুক্ত শিক্ষকের নাম এনামুল হক। তিনি উপজেলার কশব ইউনিয়নের চককোঁচাড় গ্রামের বাসিন্দা। এর আগেও এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুনঃ   ফেব্রুয়ারির বারো তারিখে আমরা ইচ্ছামতো ইচ্ছা প্রকাশ করতে যাব-উঠান বৈঠকে ভোটার

ভুক্তভোগীর বাবা বলেন, ‘আজ সকাল ১০টার দিকে আমার মেয়ে প্রতিদিনের মতো স্কুলে যায়। স্কুলে অবস্থানকালে ওই শিক্ষক কৌশলে আমার মেয়েকে ছাদে ডেকে নেয়। এরপর তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। আমার মেয়ে ভয় পেয়ে কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে আসে।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে স্কুল ঘেরাওসহ এনামুল হককে অবরুদ্ধ করে রাখে। এ সময় উত্তেজিত জনতা তাঁর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আরও পড়ুনঃ   পাবনায় চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার

জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে অবরুদ্ধ শিক্ষক এনামুল হককে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST