১৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারির বারো তারিখে আমরা ইচ্ছামতো ইচ্ছা প্রকাশ করতে যাব-উঠান বৈঠকে ভোটার

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। 

স্টাফ রিপোর্টার : ফেব্রুয়ারির ১২ তারিখে কেন ভোট দিতে যাবেন- তথ্য সচিবের এমন প্রশ্নের জবাবে রাজশাহীর নিভৃত পল্লীর এক ভোটার জানিয়েছেন, আমরা ইচ্ছামতো ইচ্ছা প্রকাশ করতে যাব।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে পবা উপজেলার পারিলা ইউনিয়নের পুড়াপুকুর গ্রামে আয়োজিত উঠান বৈঠকে এভাবেই মতাতম ব্যক্ত করলেন ওই গ্রামের নারী-পুরুষরা। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা ।

উঠান বৈঠকে অংশগ্রহণকারীদের উদ্দেশে সচিব বলেন, আমরা যদিও আপনাদের অতিথি কিন্তু আমি অতিথি হিসেেেব আসিনি, বোন হয়ে এসেছি, স্বজন হয়ে এসেছি। আপনাদের জন্য একটা বার্তা নিয়ে এসেছি, সেই বার্তা হচ্ছে, আপনারা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আপনাদের যে অধিকার, আপনি আসলে কী কী পাবেন- সেগুলো জানানোর বার্তা। এ বার্তা যদি আপনি জানেন তাহলে যারা জানেনা তাদেরকে জানাবেন আর না জানলে এখান থেকে জেনে যাবেন।

আরও পড়ুনঃ   একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়: প্রধান উপদেষ্টাকে মামুনুল হক

তিনি বলেন, গত পনেরো-সতেরো বছরে আমরা আমাদের অধিকারগুলো পাইনি। নানাভাবে আমরা নির্যাতিত ছিলাম। আমাদের ছেলেমেয়েরা স্বচ্ছভাবে নিয়োগ পায়নি। সংবিধান ইচ্ছেমতো কাটাছেঁড়া করা হয়েছে, আমাদের মৌলিক অধিকারগুলো কমানো হয়েছে। এখন সময় এসেছে আপনার অধিকারগুলো আপনি বুঝে নেবেন।

মাহবুবা ফারজানা  বলেন, আপনি ১২ ফেব্রুয়ারি গোলাপি ব্যালটে গণভোট দেবেন। হ্যাঁ অথবা না। হ্যাঁ-এর পক্ষে যদি ভোট দেন, আপনি সব পাবেন। আপনি যদি ন্যায্য একটি সরকার চান, বৈষম্যমুক্ত রাষ্ট্র চান, যদি একটি সুন্দর দেশ চান তবে হ্যাঁ এর পক্ষে ভোট দেবেন। এই বার্তা জানাতে আমি আপনাদের দুয়ারে এসেছি।

১২ ফেব্রুয়ারি সকলকে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দানের অনুরোধ জানিয়ে তিনি বলেন, ওই দিন আপনি দুইটি ব্যালটে ভোট দেবেন। একটি সাদা, যেখানে আপনি আপনার  পছন্দমতো প্রার্থীকে ভোট দেবেন। সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে সবচেয়ে ভালো, ন্যায়পরায়ণ, যে ভালো শাসক এবং আপনাদের সাথের স্বজন হবে তাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর যেটা গোলাপি ব্যালট, সেটাতে আপনারা দেশের ন্যায়ের পক্ষে, স্বচ্ছতার পক্ষে, জবাবদিহিতার পক্ষে হ্যাঁ তে একটা সিল দেবেন। সচিব এরপর উঠান বৈঠকে অংশ নেওয়া নারী-পুরুষদের মতামত শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

আরও পড়ুনঃ   বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীতে শোকের ছায়া

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক আফিয়া আখতার, পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। অনুষ্ঠানে পারিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের তিন শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST