১০ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

অভিযুক্ত মুদি দোকানি ওসমান (৫৬)।

নাটোর প্রতিনিধি : নাটোরে খাবারের প্রলোভন দেখিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১২) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে। শিশুটি বর্তমানে ৩২ সপ্তাহের (৮ মাস) অন্তঃসত্ত্বা। মঙ্গলবার (৯ জুন) বিকেলে ভুক্তভোগী শিশুর বাবা নাটোর সদর থানায় মামলা করেন। পরে একই দিন এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানি ওসমানকে (৫৬) গ্রেপ্তার করে পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার একটি গ্রামের বাসিন্দা শিশুটির পরিবার হিন্দু ধর্মালম্বী। তার বাবা শহরের একটি দর্জির দোকানে দিনমজুর হিসেবে কাজ করেন। মা অন্যের বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন। পরিবারের সদস্যদের শিক্ষার আলো না থাকলেও মেয়েকে লেখাপড়া করিয়ে উচ্চশিক্ষিত করার স্বপ্ন ছিল তাদের। বর্তমানে শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী শিশুর বিদ্যালয়ের পাশেই অভিযুক্ত ওসমান পাটোয়ারীর মুদি দোকান। বিভিন্ন সময় বিস্কুট, নুডুলস, চকলেটসহ নানা খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করেন ওসমান। বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে ভয়ভীতি দেখানোর অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার।

আরও পড়ুনঃ   কুসুম সিকদারের ফ্যাশন স্টেটমেন্টে মুগ্ধ নেটিজেনরা

সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন দেখে তার বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার সন্দেহ হয়। তিনি বিষয়টি পরিবারকে জানালে গতকাল (৯ জুন) তাকে স্থানীয় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে পরীক্ষা করানো হয়। চিকিৎসকরা জানান, শিশুটি ৩২ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

ঘটনাটি জানাজানির পর বুধবার (১০ জুন) সকালে অভিযুক্ত ওসমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। স্থানীয়রা এ ঘটনায় অভিযুক্ত ওসমান কঠোর শাস্তি দাবি করেন।

শিশুটির বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ঢাকা পোস্টকে বলেন, হঠাৎ ওই শিক্ষার্থীর শারীরিক পরিবর্তন দেখে আমার সন্দেহ হয়। পরে তার পরিবারের সদস্যদের জানালে তারা গতকাল ক্লিনিকে নিয়ে গেলে জানতে পারে সে ৩২ মাসের অন্তঃসত্ত্বা। এঘটনা জানাজানির পর স্কুলের অন্যান্য শিশুরাও মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে। আমারা এঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ভুক্তভোগী শিশুর বড় বোন জানান, স্কুলের শিক্ষিকার পরামর্শে ডাক্তারের কাছে পরীক্ষা করার পর তারা জানতে পারেন তার বোন ৮ মাসের অন্তঃসত্ত্বা। পরে তাকে জিজ্ঞেস করলে সে জানায়, ওসমান তার দোকানে বিভিন্ন খাবারের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেছে।

আরও পড়ুনঃ   পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান

তিনি বলেন, আমারা দরিদ্র, ওরা এলাকায় প্রভাবশালী। আমার বোনের জীবনটা নষ্ট হয়ে গেল। আমরা এ ঘটনার উপযুক্ত শাস্তি চাই।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, আমাদের পরিবারে কেউ শিক্ষিত নাই। অনেক আশা ছিলো এই মেয়েটাকে উচ্চশিক্ষিত করার। কিন্তু হঠাৎ এই দুর্ঘটনায় সব আশা শেষ হয়ে গেলো। এখন মেয়েকে শিক্ষিত করা তো থাক তার জীবন নিয়েই টানাটানি।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় মামলা হয়েছে, ঘটনা জানার সাথে সাথেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে। দ্রুতই তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১২

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৩

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

১৪

রাজশাহীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

১৫

নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

১৬

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

১৭

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের

১৮

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

১৯

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

২০

Design & Developed by: BD IT HOST