২২ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে সহায়তা করবে না ইরানের প্রতিবেশীরা

অনলাইন ডেস্ক : ব্যালিস্টিক মিসাইল হামলার জবাব দিতে ইরানে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল। এরইমধ্যে ইরান জানাল প্রতিবেশী দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে, তাদের ওপর হামলা চালাতে দখলদার ইসরায়েলকে নিজেদের স্থল ও আকাশসীমা ব্যবহার করতে দেবে না তারা।

মঙ্গলবার (২২ অক্টোবর) এ ব্যাপারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, “আমাদের সব প্রতিবেশী নিশ্চয়তা দিয়েছে ইরানের ওপর হামলা চালাতে তারা তাদের স্থল ও আকাশসীমা ব্যবহার করতে দেবে না।” বর্তমানে কুয়েতে অবস্থান করছেন ইরানি মন্ত্রী। সেখান থেকেই এমন তথ্য জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রের ৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি, ১৫০০ ফ্লাইট বাতিল

গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সফর করে বেড়াচ্ছেন তিনি। ইতিমধ্যে সৌদি আরব, কাতার, ওমান, ইরাক, মিসর, তুরস্ক, বাহরাইন এবং কুয়েত গেছেন তিনি।

ইরানি মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েলকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্রও হয়ত প্রস্তুতি নিচ্ছে। তার ধারণা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত ঘাঁটি থেকে এই সহায়তা করতে পারে তারা। তবে মার্কিন ঘাঁটির ওপর ইরান নজর রাখছে জানিয়ে তিনি বলেছেন, “এই অঞ্চলে আমেরিকান ঘাঁটির ওপর আমরা গভীর নজর রাখছি। আমরা তাদের ফ্লাইটসহ সবকিছুর ব্যাপারে অবগত। যদি ইসরায়েল ইরানে কোনো ধরনের হামলা চালায়। আমরাও সেই একইরকম হামলা চালাব।”

আরও পড়ুনঃ   শেখ হাসিনাসহ অতিথিদের মঞ্চে ডেকে নিলেন মোদি

বাহরাইন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে দখলদার ইসরায়েলের গভীর মিত্র যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক অবকাঠামো ও ঘাঁটি রয়েছে।

ইরানের পারমাণবিক স্থাপনায় দখলদার ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়েও কথা বলেছেন আব্বাস। তিনি বলেছেন, “পারমাণবিক স্থাপনায় হামলা বিশাল আন্তর্জাতিক অপরাধ; এমনটি হামলার হুমকি দেওয়াও অপরাধ। নিজেদের এবং পারমাণবিক স্থাপনা রক্ষায় আমাদের নিজস্ব পদ্ধতি এবং শক্তি আছে। সেগুলো বিবেচনায় রাখছি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১১

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১২

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৩

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৪

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৫

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১৬

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৭

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১৮

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১৯

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

২০

Design & Developed by: BD IT HOST