২৪ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

কনসার্ট হল হত্যাকান্ডের পর রাশিয়ায় জাতীয় শোক দিবস

অনলাইন ডেস্ক : মস্কোর একটি কনসার্ট হলে গণহত্যার পর রাশিয়া রবিবার জাতীয় শোক দিবস পালন করবে। কনসার্ট হলের এই হামলায় ১৩০ জনের বেশী লোক নিহত হয়েছে। ইউরোপে সবচেয়ে মারাত্মক এই হামলার দাবি করেছে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এই ‘বর্বরোচিত সন্ত্রাসী হামলার’ পেছনে জড়িতদের শাস্তি দেয়ার অঙ্গীকার করে বলেছেন, চার বন্দুকধারী ইউক্রেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় গ্রেফতার করা হয়েছে।
কিয়েভ এই ঘটনার সাথে কোন ধরণের সংযোগ দৃঢ়ভাবে প্রত্যাখান করেছে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ তুলে বলেছেন, তাদের বিরুদ্ধে পুতিন দোষ চাপানোর চেষ্টা করছেন।
পুতিন আক্রমণ সম্পর্কে তার প্রথম প্রকাশ্য মন্তব্যে আইএসের দায় স্বীকারের বিবৃতির কথা উল্লেখ করেননি।
ছদ্মবেশী বন্দুকধারীরা মস্কোর উত্তর উপশহর ক্রাসনোগর্স্কের সিটি হলে শুক্রবার সন্ধ্যায় হামলা চালালে অন্তত ১৩৩ জন নিহত হয় এবং পরে তারা সেখানে ভবনটিতে আগুন ধরিয়ে দেয়।
শনিবার টেলিগ্রামে ইসলামিক স্টেট গোষ্ঠী লিখেছে, ‘ইসলামের সাথে যুদ্ধরত দেশগুলোর সাথে’ ‘বিক্ষুব্ধ যুদ্ধের’ অংশ হিসাবে চার আইএস যোদ্ধা ‘মেশিনগান, একটি পিস্তল, ছুরি এবং ফায়ারবোমা সজ্জিত হয়ে এই হামলা চালায়।
প্রায় দুই দশকের মধ্যে এটি রাশিয়ায় সবচেয়ে মারাত্মক হামলা। রাশিয়ার কর্মকর্তারা মৃতের সংখ্যা অরো বাড়ার আশঙ্কা করছেন, হাসপাতালে আহত ১০০ জনের বেশী ভর্তি রয়েছেন।
রাশিয়ার বড় অপরাধ তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি বলেছে, শনিবারও উদ্ধারকারীরা পুড়ে যাওয়া ভবন থেকে মৃতদেহ তুলছিল।
জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এ পর্যন্ত নিহতদের মধ্যে ২৯ জনের নাম উল্লেখ করেছে। আগুনে পোড়ার কারণে শনাক্তকরণ প্রক্রিয়াকে জটিল হয়ে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST