২১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

১০০ বছরের প্রচেষ্টায় ম্যালেরিয়া-মুক্ত হলো মিসর

অনলাইন ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ মিসরকে ম্যালেরিয়া-মুক্ত দেশ হিসেবে প্রত্যয়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রায় ১০০ বছরের প্রচেষ্টার পর এই সাফল্য অর্জন করল দেশটি।

এছাড়া দেশটির এই অর্জনকে “সত্যিই ঐতিহাসিক” বলে অভিহিত করেছে জাতিসংঘের জনস্বাস্থ্য সংস্থা। সোমবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, “ম্যালেরিয়া মিশরীয় সভ্যতার মতোই পুরোনো। তবে যে রোগটি ফারাওদের জর্জরিত করেছিল তা এখন তাদের ইতিহাসের অন্তর্গত।”

বিবিসি বলছে, মিসরীয় কর্তৃপক্ষ প্রায় ১০০ বছর ধরে প্রাণঘাতী মশাবাহিত এই সংক্রামক রোগ নির্মূল করার জন্য তাদের প্রচেষ্টা চালিয়েছে।

আরও পড়ুনঃ   সিন্ধুতে বাঁধ দিলে পাকিস্তান হামলা চালাবে : খাজা আসিফ

মূলত সার্টিফিকেশন এমন সময়ে মঞ্জুর করা হয় যখন একটি দেশ প্রমাণ করতে পারে যে, ট্রান্সমিশন চেইন কমপক্ষে আগের টানা তিন বছরের জন্য ব্যাহত হয়েছে। ম্যালেরিয়ার কারণে প্রতি বছর কমপক্ষে ৬ লাখ মানুষ প্রাণ হারান। আর তাদের প্রায় সবাই আফ্রিকায়।

রোববার এক বিবৃতিতে ডব্লিউএইচও “প্রাচীনকাল থেকে দেশটিতে বিদ্যমান রোগের অবসান” করার প্রচেষ্টা চালানোর জন্য “মিসরীয় সরকার এবং জনগণের” প্রশংসা করেছে। এতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোর পর মিসরই হলো ডব্লিউএইচওর পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রত্যয়িত তৃতীয় দেশ।

আরও পড়ুনঃ   আকাশসীমা বন্ধ করেছে পাকিস্তান, যে পরিস্থিতিতে পড়ছে ভারত

এছাড়া বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৪৪টি দেশ এবং একটি অঞ্চল এই মাইলফলক অর্জন করেছে।

কিন্তু ডব্লিউএইচও বলেছে, এই সার্টিফিকেশনটি শুধুমাত্র “একটি নতুন পর্যায়ের সূচনা”। আর তাই মিসরকে তার ম্যালেরিয়া-মুক্ত অবস্থা ধরে রাখার জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ডব্লিউএইচওর সার্টিফিকেশন পেতে হলে একটি দেশকে অবশ্যই ট্রান্সমিশন পুনঃপ্রতিষ্ঠা রোধ করার ক্ষমতা প্রদর্শন করতে হবে।

প্রসঙ্গত, ম্যালেরিয়া জটিল পরজীবীর মাধ্যমে সৃষ্টি হয় যা মশার কামড়ে ছড়ায়। এখন এই রোগের বিরুদ্ধে কিছু জায়গায় ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে। তবে রোগ পর্যবেক্ষণ করা এবং মশার কামড় এড়ানোই ম্যালেরিয়া প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১০

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১১

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১২

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৩

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৫

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৬

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

১৭

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৯

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

২০

Design & Developed by: BD IT HOST